শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ছাত্রদলের ধাওয়া খেয়ে পালালো আসল বিএনপির মুখাপত্র দাবিদার কামরুল
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ছাত্রদলের ধাওয়া খেয়ে পালালো আসল বিএনপির মুখাপত্র দাবিদার কামরুল
শনিবার ● ২ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রদলের ধাওয়া খেয়ে পালালো আসল বিএনপির মুখাপত্র দাবিদার কামরুল

---
ঢাকা :: বিএনপি কার্যালয়ের দখল নিতে পারলো না আসল বিএনপি দাবিদার কামরুল হাসান নাসিমের লোকজন। বিএনপি কার্যালয়ে আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে তারা। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপি পুনর্গঠনের লক্ষ্যে আগে থেকেই ঘোষণা দিয়ে কথিত ‘আসল বিএনপি’র নেতা ও বিএনপি পুনর্গঠনের মুখাপত্র দাবিদার কামরুল হাসান নাসিম শনিবার তার অনুসারীদের নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিতে এবং কার্যালয় দখল করতে আসে।

নাসিম এসময় বিএনপি কার্যালয়ের পূর্বদিকে পল্টন থানার সামনে অবস্থান নেন এবং তার অনুসারি শ’ দেড়েক লোকজনকে পাঠান বিএনপি কার্যালয়ের দিকে। তারা জাতীয় পতাকা হাতে, মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যায় নয়া পল্টনস্থ বিএনপি কার্যালয়ের দিকে। বিএনপি কার্যালয় সংলগ্ন পূবালী ব্যাংকের সামনে যেতেই আগে থেকেই সেখানে অবস্থান নেয়া ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয় নাসিমের অনুসারীদের। ধাওয়া খেয়ে নাসিমের লোকজন ছত্রভঙ্গ হয়ে পালিয়ে পল্টন থানার দিকে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ পাওয়া যায়। তবে কে বা কারা গুলি করেছে তা জানা যায়নি।

ঘটনার পর বক্তব্য নেয়ার জন্য কামরুল হাসান নাসিমকে পাওয়া যায়নি। তবে বিএনপি কার্যালয়ের সামনে তখনো অবস্থান করছিল ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।

এদিকে আজ বিকেল ৫টার দিকে বিএনপির তরফ থেকে এ বিষেয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

প্রসঙ্গত, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল হয়ে যাবে- এমন আশঙ্কায় শনিবার সকাল থেকেই কার্যালয়ের সামনে পাহারা বসায় দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির আশঙ্কা, নিজেকে বিএনপির পুনর্গঠনের মুখপাত্র দাবিদার কামরুল হাসান নাসিম তার লোকজন নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় দখল করবেন। আর তা ঠেকাতেই শনিবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাহারা বসিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বিকেল ৫টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে। সূত্র : 1news





ঢাকা বিভাগ এর আরও খবর

গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)