রবিবার ● ৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে বেড়ীবাঁধ নির্মান কাজে চাঁদা দাবীর অভিযোগ
নবীগঞ্জে বেড়ীবাঁধ নির্মান কাজে চাঁদা দাবীর অভিযোগ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর ঝালবাড়ীর খাল হইতে শংকরপুর পর্যন্ত সাড়ে ৮ কিঃমি দৈর্ঘ্য এবং ১৪ ফুল প্রস্থ গুঙ্গিয়ারজুড়ি হাওড় বেরীবাধ নির্মান চলমান কাজে একটি কুচক্রিমহল চাদা দাবী করে কাজে বাধা প্রদান করার হমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন উন্নয়ন কাজে বাধা দেওয়ার ঘটনায় এলাকার সচেতন মহলের মাঝে দেখা দিয়েছে নানান প্রশ্ন?
সূত্রে জানাযায়, হবিগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ১ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ৬টি এবং ১৩ নং পানিউমদা ইউনিয়নে ২ টিসহ মোট আটটি প্রজেক্টের কাজ বাসস্তবায়নের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর ঝালবাড়ীর খাল হইতে শংকরপুর পর্যন্ত প্রায় সাড়ে ৮ কিঃমি দৈর্ঘ্য এবং ১৪ ফুট প্রস্থ গুঙ্গিয়ারজুড়ি হাওড় বেড়ীবাধ নির্মান কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার পরই একটি কুচক্রিমহল কাজে বাধা দিয়ে চাদা দাবী করে বিভিন্নভাবে কাজটি প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছে। বিষয়টি এলাকার সচেতন মহলের নজরে আসলে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। তাদের প্রশ্ন এমন একটি উন্নয়নমুলক কাজে বাধা প্রধানকারীদের খুটির জোর কোথায়? যার কারনে উন্নয়ন কাজে স্থবিরতা দেখা দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,একটি কুচক্রীমহল এমন একটি উন্নয়ন কাজে বাধা প্রদান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি