শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফুলবাড়ীয়ায় বিনা ভোটে আ’লীগের চেয়ারম্যান : জাসদ প্রার্থী বহিস্কার
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফুলবাড়ীয়ায় বিনা ভোটে আ’লীগের চেয়ারম্যান : জাসদ প্রার্থী বহিস্কার
বুধবার ● ১৩ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলবাড়ীয়ায় বিনা ভোটে আ’লীগের চেয়ারম্যান : জাসদ প্রার্থী বহিস্কার

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ মো. আব্দুল মালেক সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। আর অনৈতিক সুবিধা নিয়ে গোপনে প্রার্থীতা প্রত্যাহার করার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু)’র ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি ও ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুর রহমানকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,চতুর্থ ধাপের ৩১ মার্চের এ নির্বাচনে ফুলবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন প্রার্থীর মধ্যে জাসদ থেকে আব্দুর রহমান ও জাকের পার্টির আশিকুর রহমান নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা ভোটে চেয়ারম্যান হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুল মালেক সরকার।

বুধবার ১৩ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন বিকাল ৫টার মধ্যে জাসদ প্রার্থী আব্দুর রহমান ও জাকের পার্টীর আশিকুর রহমান নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টারিং অফিসার মুহাম্মদ মোস্তফা কামাল।

এদিকে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু)’র ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান উপজেলা চেয়ারম্যান পদে জাসদ মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করার পর জনৈক প্রার্থীর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে গোপনে প্রার্থীতা প্রত্যাহার করার অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার ১৩ মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু)’র ফুলবাড়ীয়া উপজেলা শাখার কার্যালয়ে এক সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়।

ফুলবাড়ীয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে আরো বলা হয়, দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে শরীয়তুল্ল্যাহ মাস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য,নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে সারাদেশের ১৬ জেলার ১২২ উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এই ধাপের ময়মনসিংহের বিভিন্ন উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ৪ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিলো ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ