শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০১৯
প্রথম পাতা » জনদুর্ভোগ » সড়কের মধ্যস্থানে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি; ঝুঁকিতে পথচারীরা
প্রথম পাতা » জনদুর্ভোগ » সড়কের মধ্যস্থানে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি; ঝুঁকিতে পথচারীরা
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়কের মধ্যস্থানে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি; ঝুঁকিতে পথচারীরা

---সিলেট প্রতিনিধি (বিয়ানীবাজার থেকে ফিরে) :: বর্তমান সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডে এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। তারই ধারাবাহিকতায় সিলেটের বিয়ানীবাজারে উন্নয়নমূলক কর্মকান্ডে উপজেলাবাসী দেখছে আধুনিক উপজেলার স্বপ্ন। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সংস্কার, সরকারি খাস জমি দখলদারদের থেকে উদ্ধার এবং যানজট নিরসনে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলদার মুক্ত করার উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। কিন্তু এসব উন্নয়ন কর্মকান্ডের মাঝে বিষফোঁড়া হয়ে আছে, কয়েকটি রাস্তার মধ্যস্থানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থার খুঁটি ও খাম্বাগুলো।

বিয়ানীবাজার-বহরগ্রাম সড়কের একটি অংশে অনেকটা জায়গাজুড়ে রয়েছে দুটি বৈদ্যুতিক খুঁটি। পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে যানবাহন। এতে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। এই দৃশ্যটা উপজেলার মাথিউরা ইউনিয়নের সিনিয়র ফাযিল মাদ্রাসা ও ঈদগাহ বাজার জামে মসজিদের সম্মুখের বিয়ানীবাজার-বহরগ্রাম সড়কের। ঝুঁকি নিয়ে যান চলাচলের দৃশ্য সবার চোখে পড়লেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো ভ্রুক্ষেপ নেই। মাথিউরা ইউনিয়নের সিনিয়র ফাযিল মাদ্রাসা ও ঈদগাহ বাজার জামে মসজিদের সম্মুখের বৈদ্যুতিক খুঁটি অপসারন কবে হবে জনতা জানতে চায়। সাধারন জনতা দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক খুঁটি অপসারনে প্রশাসনের দৃষ্টি বার বার আকর্ষন করেও ব্যর্থ হয়েছে। ইতিমাধ্যে বিয়ানীবাজারের স্থানীয় অনলাইন পত্রিকায় রাস্তার মধ্যখানে বৈদ্যুতিক খুঁটির নিউজ হয়েছে কিন্তু কোন প্রতিকার হয়নি। এরকম ভাবে সিলেট অনেক জায়গায় রাস্তার মধ্যখানে বৈদ্যুতিক খুঁটি রয়েছে।

কিন্তু রাস্তার মাঝে পুরনো খাম্বাগুলো আগের মতোই আছে। যার কারণে প্রায়শই ঘটছে ছোট ছোট সড়ক দুর্ঘটনা। হয়তো বড় কোন দূর্ঘটনার অপেক্ষা করছে এমনটাই ধারনা সাধারন মানুষের। স্থানীয় জনসাধারণ উপজেলার উন্নয়নে সন্তুষ্ট থাকলেও বৈদ্যুতিক খুঁটি বা খাম্বা সৃষ্ট দূর্ভোগে ক্ষুব্ধ। তারা আশা করেন যে, যথাযথ কর্তৃপক্ষ সুন্দর উপজেলা গড়ার প্রয়াসে খুব তাড়াতাড়ি রাস্তারোধক এসব বৈদ্যুতিক খুঁটি ও খাম্বা অপসারন করবেন।

জানা যায়, বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা সড়কটি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার মানুষের যাতায়াতের মাধ্যম। বিয়ানীবাজার সরকারি কলেজ, আল এমদাদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মাথিউরা সিনিয়র ফাযিল মাদ্রাসা, মাথিউরা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতেরও একমাত্র সড়ক এটি। পাশপাশি এ সড়কটি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা, কুড়ারবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের দশ-বারটি গ্রামের মানুষের যাতায়াতে ব্যবহার করে থাকে। এ সড়ক দিয়েই স্থানীয় মাথিউরা ইউনিয়নের অধিকাংশ বাসিন্দারা থানা সদরে যাতায়াত করেন।

স্থানীয়দের দাবি, এই খুঁটি দুটো বেশ কিছু দিন ধরে এই জায়গাতেই রয়েছে। বিয়ানীবাজার-বহরগ্রাম সড়কের মাথিউরা বাজার থেকে শুরু হওয়া রাস্তার মধ্যস্থানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে খুঁটিগুলো। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের কাছে এ খুঁটিগুলো সরানোর দাবি জানালেও কেউ গুরুত্ব দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয় এলাকার বাসিন্দারা জানান, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার মাথিউরা ও বুধবারীবাজার ইউনিয়নের মানুষ এ সড়কটি যাতায়াতে ব্যবহার করে। এ সড়কের প্রায় মাঝামাঝি স্থানে দুটি বৈদুতিক খুঁটি দীর্ঘদিন ধরে পড়ে আছে। স্থানীয় এলাকাবাসীর জনদুর্ভোগ লাঘবে অতিদ্রুত এসব বৈদ্যুতিক খুঁটি সরাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

এ ব্যাপারে বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল বলেন, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে আমরা এরকম কোন অভিযোগ পাইনি। তবে সম্প্রতি হাইকোর্টের নির্দেশনানুযায়ী অতি শীঘ্রই বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন সড়কের মধ্যে থাকা ঝুকিপূর্ণ বৈদ্যুতিক খুটিগুলো স্থানান্তর করা হচ্ছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে স্থানারিত করা হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ