শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে দুই মাদক বিক্রেতা আটক
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে দুই মাদক বিক্রেতা আটক
শুক্রবার ● ২২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে দুই মাদক বিক্রেতা আটক

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জের চামড়া বাজার ঋষি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৭ লিটার চোলাই মদসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতরা হলেন- শংকর ঋষি (৩০) ও প্রমি ঋষি (২৫)।

আজ শুক্রবার ২২ মার্চ দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১৪ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরো জানায়, বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে শহরতলী শম্ভুগঞ্জের চামড়া বাজার ঋষি পাড়া এলাকা থেকে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করে র‌্যাব। পরে তাদের দেখানো মতে, ঘরের খাটের নিচে থাকা বস্তার ভেতর থেকে দেশীয় ভাবে তৈরি ৭৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় সাড়ে ৩৮ হাজার টাকা।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-১৪।

 বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা,প্রেমিকার অভিযোগে কলেজছাত্র আটক

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকার সঙ্গে প্রতারণার অভিযোগে ইমরান হোসেন (২০) নামে ডিগ্রি প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার ২২ মার্চ সকালে আটককৃত ইমরানকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে সহপাঠি এক শিক্ষার্থীর সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিন্তু পরে ওই শিক্ষার্থী ইমরানকে বিয়ে করার জন্য চাপ দিলে সে টালবাহানা করতে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী বৃহস্পতিবার (২১ মার্চ) প্রেমিক ইমরানের বিরুদ্ধে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ রাতেই উপজেলার নিধিয়ার চর গ্রামের বাড়ি থেকে ইমরানকে আটক করে থানায় নিয়ে আসে এবং শুক্রবার সকালে তাকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করে।

গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এ ব্যাপারে বলেন, অভিযোগের ভিত্তিতে ইমরানকে আটক করে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ