বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভারতীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে ১২ বিজিবি
ভারতীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে ১২ বিজিবি
বরকল প্রতিনিধি :: রাঙামাটি জেলার বরকর উপজেলায় ছোটহরিণা জোন,১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন টহলদল বড়হরিণামুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে।
১২ বিজিবি সূত্রে জানাযায়, গতকাল বুধবার ২৭ মার্চ রাত সাড়ে আটায় ১২বিজিবি’র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার আব্দুল মজিদ এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল বড়হরিণামুখ নামক স্থানে একটি নৌকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি ভারতীয় পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১ টি ছোট নৌকা, ২টি বার্মিজ এনার্জী ড্রিংকস, ১টি ভারতীয় এনার্জি ড্রিংকস, ৭ প্যাকেট ভারতীয় বিস্কুট ও ১ প্যাকেট ভারতীয় কেক উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বরকল থানায় এবং উদ্ধার বিভিন্ন মালামাল রাঙামাটিতে সংশ্লিষ্ট কাস্টমস্ অফিসে জমা দেয়ার কথা নিশ্চিত করেছে ১২ বিজিবি কর্তৃপক্ষ।





প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল