শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে জমির সেচে দিতে বাড়তি টাকা নেয়ার অভিযোগ
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে জমির সেচে দিতে বাড়তি টাকা নেয়ার অভিযোগ
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে জমির সেচে দিতে বাড়তি টাকা নেয়ার অভিযোগ

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: চলতি মৌসুমে বোরো চাষে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন জায়গায় গভীর নলকূপ প্রকল্পের আওতায় সেচ দিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুন দাম রাখার অভিযোগ উঠেছে। ফলে মৌসুমের শুরু থেকেই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। এদিকে কৃষকরা বলছেন নলকূপ মালিকপক্ষের কাছে একরকম জিম্মি তারা। যদিও অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ।

মৌসুমের এই সময়টায় চাষাবাদে, কৃষকদের একমাত্র ভরসা গভীর নলকূপ। আর সেই সুযোগটিই নিচ্ছে, আত্রাইয়ের একটি চক্র।
মৌসুমের শুরুতে মাইকিং করে জানিয়ে দেয়া হয়, এবার বিঘা প্রতি সরকারি সেচমূল্য ১৪শ থেকে ১৫শ টাকা। কিন্তু নেয়া হচ্ছে ১৮শ থেকে ২৬শ টাকা। বরেন্দ্র প্রকল্পের আওতাধীন গভীর নলক’পের মালিকরা তা মানছেন না। যা নিয়ে বিপাকে কৃষক।
গভীর নলকূপ মালিকরা বলছেন, সরকার নির্ধারিত মূল্যে সেচ দিলে তেমন একটা লাভ হয়
না। তাই এখন বেশি টাকা নেয়া হলেও, ছাড় দেয়া হবে আমন মৌসুমে। আর অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কাউছার হোসেন বলেন, সেচ মালিকেরা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে এমন বিষয়ে আমার জানা নেই।

এ ব্যাপারে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, আমাদের আত্রাই উপজেলাতে সরকারি ব্যবস্থাপনায় গভীর নলকূপ আছে ২৬২টি। আর ব্যক্তি মালিকানায় আছে আরও ৮টি। তবে এখনও পর্যন্ত আমি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)