শিরোনাম:
●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাঙামাটি, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় উপজেলা নির্বাচনে সড়ক দুর্ঘটনায় হতাহতদের অনুদানের চেক হাতে তুলে দিলেন ইসি সচিব
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় উপজেলা নির্বাচনে সড়ক দুর্ঘটনায় হতাহতদের অনুদানের চেক হাতে তুলে দিলেন ইসি সচিব
শনিবার ● ৬ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় উপজেলা নির্বাচনে সড়ক দুর্ঘটনায় হতাহতদের অনুদানের চেক হাতে তুলে দিলেন ইসি সচিব

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে গত ১৮ মার্চ অনুষ্টিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক আনসার সদস্য ও ১৯ জন আহত ব্যক্তিদের মধ্যে আর্থিক সাহায্য ও অনুদানের চেক প্রদান করা হয়েছে।
আজ শনিবার ৬ এপ্রিল সকালে জেলার লামা উপজেলা প্রশাসনের হলরুমে এই আর্থিক সাহায্য ও অনুদানের চেক প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহম্মদ।
এসময় নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহম্মদ বলেন, উপজেলা নির্বাচনের দায়িত্ব পালনের সময় নিহতের পরিবারকে ৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক ও গুরুতর আহত ১২ জন ও অন্যান্য আহত ৮ জনসহ সর্বমোট ২০ জনকে ১৯ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। এসময় নির্বাচনী দায়িত্বে কর্মরত আহত ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এই অনুদান গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ ২য় ধাপের উপজেলা নির্বাচনের দায়িত্ব পালনের জন্য লামা থেকে ফাইতং ইউনিয়নের পোলাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত আনসার ভিডিপি সদস্য হাফিজা বেগম নিহত হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ জান্নাত রুমি, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌর সভার মেয়র মোহাম্মদ জহিরুল ইসলামসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বান্দরবানে সাংগ্রাইংয়ের ৪ দিন ব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে সংবাদ সন্মেলন

বান্দরবান :: বান্দরবানের ঐতিহ্যবাহী মাহা সাংগ্রাইং পোয়েঃকে বরণের লক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদ। আজ শনিবার ৬ এপ্রিল সকাল ১১ টায় শহরে রাজার মাঠের রীস্বংস্বং রেস্টুরেন্টে মারমা সম্প্রদায়ের ১৩৮১ সাল (সাক্করই) এর সাংগ্রাইং উৎসব উদযাপন উপলক্ষে এই সংবাদ সন্মেলন আয়োজন করেন।
সংবাদ সন্মেলনে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে অশান্তি বিরাজ কারায় রাঙামাটিতে সাংগ্রাইং এর অনুষ্ঠান বাতিল করা হলেও এই সম্প্রীতির জেলা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইং উৎসব পালন করা হবে।
মারমা সম্প্রদায়ের এ বর্ষবরণ ও সাংগ্রাইং অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল শোভাযাত্রা ও মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।
৪ দিনব্যাপি পহেলা বৈশাখ ও সাংগ্রাইং উৎসব অনুষ্ঠানের নিরাপত্তার জন্য রাজার মাঠে সিসি ক্যামেরার আওতায় আনাসহ জেলা পুলিশের উদ্যোগে জেলা শহরে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
এবারে ৪দিন ব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে, মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং এর র‌্যালী, মঙ্গল শোভাযাত্রা, জল খেলির অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা, বুদ্ধ মুর্তি স্নান, পিঠা তৈরী অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শন, ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা, মারমা শিল্পী গোষ্ঠী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে থেওয়াং(হ্লাএমং) মারমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের বান্দরবান জেলা প্রতিনিধি মিনারুল হক, বান্দারবান রিপোটার্স ইউনিটির সভাপতি ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি মংসানু মারমা, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল প্রতিনিধি মং খিং মারমা, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বান্দরবান জেলা প্রতিনিধি মো. আব্দুর রহিম, বান্দারবান প্রতিদিনের সম্পাদক জসাই ইউ মারমা ও সাংবাদিক উ‌থোই‌চিং মারমা (র‌নি) প্রমুখ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার
বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের  ভিতর থেকে সরকারি সেগুন গাছ  কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
গাড়ির জন্য  অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেতবুনিয়ায় জমে  উঠেছে  কোরবানির পশুর হাট বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)