শিরোনাম:
●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ●   রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান ●   হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ ●   মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা ●   ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ●   ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়
রাঙামাটি, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিধবা-বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা চেয়ারম্যান-মেম্বারের পেটে
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিধবা-বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা চেয়ারম্যান-মেম্বারের পেটে
বুধবার ● ১৭ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিধবা-বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা চেয়ারম্যান-মেম্বারের পেটে

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়নের বাসিন্দা মাজেদা খাতুন। পনের বছর আগে স্বামী মারা গেছে। একমাত্র ছেলে বেকার। থাকেন ছোট্ট একটি টিনের ছাপড়ায়। চেয়ারম্যান-মেম্বারের দ্বারে দ্বারে ঘুরে একটি বিধবা কার্ড সংগ্রহ করেন।

২০১৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর-২০১৮ পর্যন্ত সরকারি ভাতা বাবদ ১৮৩০০ টাকা পান। খুশিতে ব্যাংকে গিয়ে কার্ড দিয়ে টাকাও তোলেন। কিন্তু ব্যাংক থেকে বের হবার পর ইউপি সদস্য হাছিনা বেগম চেয়ারম্যান ও সমাজসেবা অফিসারসহ বিভিন্ন জনকে টাকা দিতে হবে বলে বই ও সব টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

তারপর তার হাতে মাত্র ২ হাজার টাকা দিয়ে বাড়ি যেতে বলেন। আর বিষয়টি গোপন রাখার জন্য হুমকি দেয়। প্রকাশ করলে তার বয়স্ক ভাতার কার্ড বাতিল করা হবে শাসিয়ে যায়।

শুধু মাজেদা খাতুন নয়, তার মতো আরো ৭৪ জন কার্ডধারীর কাছ থেকে এভাবে জোরপূর্বক টাকা ও কার্ড নিয়েছে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।

বিধবা মাজেদা খাতুন কান্নাজড়িত কন্ঠে জানান, স্বামী মারা যাবার পর থেকে বহু কষ্টে জীবনযাপন করছি। কয়েক বছর ঘুরে একটি কার্ড পাই। কার্ড দিয়ে টাকা তুলে ব্যাংক থেকে বের হওয়া মাত্র হাসিনা মেম্বার বই ও টাকা জোরপূর্বক কেড়ে নেয়। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সমাজসেবা অফিসারের কিছু লিখিত অভিযোগ দিলেও কোন ফল পাচ্ছি না।

একই ইউনিয়নের পান্ডুরা গ্রামের প্রতিবন্ধী তানিয়ার মা সোহাগী জানান, ব্যাংক থেকে প্রতিবন্ধী মেয়ের জন্য বরাদ্দ ১৪ হাজার ১ শত টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হওয়া মাত্র তালেব মেম্বার জোরপূর্বক টাকা নিয়ে নেয়ার চেষ্টা করে। আমি দিতে অস্বীকার করার পর জোর-জুলুম করে ৬ হাজার আমাকে দিয়ে বাদ বাকী ৮ হাজার ১শ টাকা নিয়ে নেয়।

তালম পদ্মাপাড়া গ্রামের বয়োবৃদ্ধ নারী জমিনা খাতুন বলেন, কার্ড করতে চেয়ারম্যান আব্বাসউজ্জামান আব্বাস তিন হাজার টাকা নেন। দেড় বছর পর কার্ড পাই। ব্যাংক থেকে সাড়ে চার হাজার তুলে বের হওয়া মাত্র তালেব মেম্বার চার হাজার টাকা নিয়ে আমাকে ৫ শত টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

তালম লস্করপাড়া গ্রামের বৃদ্ধ মঞ্জুয়ারা ও হাড়িসোনা গ্রামের খাদেম আলী জানান, আমরা গরীব। বৃদ্ধ বয়সে একটু ভালোভাবে খেয়েপড়ে বেঁচে থাকার জন্য সরকার আমাদের ভাতা দেয়। কিন্তু সেই টাকা চেয়ারম্যান-মেম্বার নিয়ে নিয়ে খেয়ে ফেলে। তারা আক্ষেপ করে আরও বলেন, গরীবের টাকা গরীব খাবে নাকি চেয়ারম্যান-মেম্বাররা খাবে-এটা সরকারের কর্মকর্তা ন্যায্য ভাবে দেখবেন, তাদের উপর বিচারের ভার দিলাম।

তালম ইউনিয়ন পরিষদের মেম্বর নাজির উদ্দিন, আশরাফুল ইসলাম ও আবু তাহের জানান, বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার টাকা ব্যাংকে আসার পরই চেয়ারম্যান আব্বাসউজ্জামান আববাস সকল ইউপি সদস্যের ডেকে মিটিং ডাকেন। মিটিংয়ে সিদ্ধান্ত নেন ব্যাংকে যাবার পর কার্ডধারীদের হাতে কার্ড দেয়া হবে। আর ব্যাংক থেকে টাকা তোলার পর তাদের হাতে কিছু টাকা দিয়ে বাদ বাকী টাকা ইউনিয়ন পরিষদে এসে কাছে জমা দিতে হবে। পরে সেগুলো বাটভাটোয়ারা করে নেয়া হবে। এ সিদ্ধান্ত মোতাবেক ইউপি মেম্বার তালেব, হাসিনা ও আজিজুলকে ভাতাভোগীদের কাছ থেকে টাকা জোরপূর্বক নিয়ে নিয়ে চেয়ারম্যানের হাতে দেয়। পরে চেয়ারম্যান ও কয়েকজন মেম্বার টাকাগুলো ভাগবাটোয়ারা করে নেন।

অভিযুক্ত চেয়ারম্যান আববাসউজ্জামান আববাস, ইউপি সদস্য তালেব হাসিনা ও আজিজুল ইসলাম টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে জানান, প্রতিপক্ষরা তাদের ফাঁসাতে এ ষড়যন্ত্র করা হচ্ছে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান জানান, লিখিত অভিযোগ পাবার পর বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা অফিসারের উপর দায়িত্ব দেয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন জানান, চেয়ারম্যান-মেম্বাররা আমাদের অফিসের নাম ভাঙ্গিয়ে টাকা নেয়-এটা সত্য। কিন্তু আমরা এসব দুর্নীতির সাথে জড়িত নই। আর অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ