শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » সিটিজি পোস্ট ডটকমের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রথম পাতা » চট্টগ্রাম » সিটিজি পোস্ট ডটকমের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শনিবার ● ৪ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিটিজি পোস্ট ডটকমের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

---চট্টগ্রাম প্রতিনিধি :: প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে সামঞ্জস্য রেখে সমানতালে দ্রুত গতিতে বিশ্বব্যাপী সমাদৃত গণমাধ্যম এখন অনলাইন গণমাধ্যম। বিশ্বের বহু দেশ আজ অনলাইন গণমাধ্যমকে গণমাধ্যম এর ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছে। সে ক্ষেত্রে আমাদের দেশ বাংলাদেশ পিছিয়ে নেই। বিশ্বের উন্নত রাষ্ট্র সমূহের মত আমাদের বাংলাদেশেও অনলাইন মিডিয়া এখন জনপ্রিয় গণমাধ্যম। চট্টগ্রাম থেকে বহুল প্রচারিত ও প্রসারিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সিটিজি পোস্ট ডটকম এর ষষ্ঠ বর্ষ পূর্তি উৎসব এর আয়োজন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সিটিজি পোস্ট ডটকম এর ষষ্ঠ বর্ষপূর্তি গতকাল ৩রা মে শুক্রবার নগরের মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হয়। উৎসবের কর্মসূচির উল্লেখযোগ্য কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালা, বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ৩রা মে নগরীর চেরাগীস্থ সুপ্রভাত ষ্টুডিও হলে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বর্ণিল আয়োজনে সভাপতিত্ব করেন সিটিজি পোস্ট ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক ডা. মো. জামাল উদ্দিন। সকাল ১০ টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সিটিজি পোস্ট ডটকমে কর্মরত বিভিন্ন উপজেলা ও জেলার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে অনলাইন মিডিয়া ও সাংবাদিকতার উপর প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিরণ শর্মা, চট্টগ্রাম কবিতা পরিষদের সভাপতি আরিফ চৌধুরী, সিটিজি টাইমস ডট কম এর সম্পাদক মছরুর জোনায়েদ ও খ্যাতিমান চিত্রসাংবাদিক ওসমান জাহাঙ্গীর। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। বিকাল সাড়ে তিনটায় চেরাগী চত্বর থেকে সিটিজি পোস্ট ডটকমের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। সম্পাদক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে চেরাগী চত্বর হয়ে জামাল খাঁন সড়ক ঘুরে পুনরায় চেরাগী চত্বরে এসে শেষ হয়। বিকাল ৪টায় সুপ্রভাত স্টুডিও হলে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জিএম এম এ সবুর, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, রাজনীতিবিদ মো. জসিম উদ্দিন চৌধুরী, গীতিকার ফারুক হাসান, সংগঠক সোহেল মোহাম্মদ ফখরুদ-দ্বীন, ইঞ্জিনিয়ার হোসেন মুরাদ, এ কে এম আবু ইউসুফ, লায়ন মো. আবু সালেহ, শিক্ষাবিদ অধ্যাপক সেলিমুজ্জামান মজুমদার, লায়ন এস এম ওসমান সরোয়ার, আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম, কবি বেলাল হোসেন উদয়ন, ডা. রুবেল চন্দ্র ধর, লায়ন ডা. মনির আজাদ,সরোয়ার হোসেন খাঁন মঞ্জু, ডা. বিপ্লব চক্রবর্তী, ডা. বরুণ কুমার আচার্য বলাই, রতন দাশ গুপ্ত, সজল দাশ, আব্দুল্লাহ আল মুরাদ, লায়ন সাইফুল ইসলাম মজুমদার, কবি স্বপন কুমার দাস, শিল্পী পূর্ণিমা দাস। এ সময় বক্তারা বলেন, সিটিজি পোস্ট ডটকম চট্টগ্রাম থেকে প্রকাশিত হলেও জাতীয় মানের অনলাইন পোর্টাল হিসেবে ইতোমধ্যে পাঠক শ্রোতাদের কাছে স্বীকৃতি লাভে সমর্থ হয়েছে। দীর্ঘ ৬ বছর পথ চলার মধ্য দিয়ে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজীব চক্রবর্তী, ইসমাইল হোসেন, আব্দুর রাজ্জাক, এম সালামত উল্লাহ,মোহাম্মদ নাসির উদ্দিন, শাহাদাত হোসেন সাজ্জাদ, আনসারুল করিম হান্নান, নূর মোহাম্মদ সিকদার, নুরুল হক সিকদার, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, মহরম আলী সুজন, মাসুমা কামাল আঁখি, ফাহমিদা আক্তার পুষ্পা, রোজিনা আক্তার, জসিম মোল্লা ও জুবায়ের বিন জিহাদী প্রমূখ।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত

আর্কাইভ