শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » মসিকের প্রথম নির্বাচনে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর হলেন যারা,আগেই বিনা ভোটে টিটু মেয়র নির্বাচিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » মসিকের প্রথম নির্বাচনে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর হলেন যারা,আগেই বিনা ভোটে টিটু মেয়র নির্বাচিত
রবিবার ● ৫ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মসিকের প্রথম নির্বাচনে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর হলেন যারা,আগেই বিনা ভোটে টিটু মেয়র নির্বাচিত

---ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)’র প্রথম নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনা, উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

রবিবার ৫ মে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন চলে।ইভিএম পদ্ধতিতে সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে মসিকের কাউন্সিলর নির্বাচিত করেন। তবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা ভোটে আগেই আওয়ামী লীগ প্রার্থী মো. ইকরামুল হক টিটু মেয়র নির্বাচিত হওয়ায় শুধুমাত্র ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭০জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মসিক নির্বাচনে ৩৩ জন কাউন্সিলর ও ১১ জন নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলরগণ হলেন ঃ

১ নম্বর ওয়ার্ডে আসাদুজ্জামান বাবু, ২ ওয়ার্ডে গোলাম রফিক দুদু, ৩ নম্বর ওয়ার্ডে শরীফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান দুলাল, ৫ নম্বর ওয়ার্ডে নিয়াজ মোর্শেদ, ৬ নম্বর ওয়ার্ডে সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৭ নম্বর ওয়ার্ডে আসিফ হোসেন ডন, ৮ নম্বর ওয়ার্ডে ফারুক হাসান, ৯ নম্বর ওয়ার্ডে শীতল সরকার, ১০ নম্বর ওয়ার্ডে তাজুল আলম, ১১ নম্বর ওয়ার্ডে মোঃ ফরহাদ আলম, ১২ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ১৪ নম্বর ওয়ার্ডে ফজলুল হক উজ্জ্বল, ১৫ নম্বর ওয়ার্ডে মাহবুব আলম হেলাল, ১৬ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান, ১৭ নম্বর ওয়ার্ডে কামাল খান, ১৮ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান হবি, ১৯ নম্বর ওয়ার্ডে আব্বাস আলী মন্ডল, ২০ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডে মোস্তফা ফারুক, ২২ নম্বর ওয়ার্ডে মোস্তাফা কামাল, ২৩ নম্বর ওয়ার্ডে সাব্বির ইউনুস, ২৪ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ডে মনোয়ার হোসেন বিল্পব, ২৬ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ডে শামছুল হক লিটন, ২৮ ওয়ার্ডে কায়ছার জাহাঙ্গীর আকন্দ, ২৯ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ডে আবুল বাশার, ৩১ নম্বর ওয়ার্ডে আসাদুজ্জামান জামাল, ৩২ নম্বর ওয়ার্ডে এমদাদুল হক মন্ডল, ৩৩ নম্বর ওয়ার্ডে শাহজাহান।

সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরা হলেন সেলিনা আক্তার (১.২.৩ ওয়ার্ড), শাম্মী আক্তার মিতু(৪.৫.৬ ওয়ার্ড), হামিদা পারভীন(৭.৮.৯ ওয়ার্ড), রোকশানা শিরীন (১০.১১.১২ ওয়ার্ড), রোকেয়া হোসেন (১৩.১৪.১৫ ওয়ার্ড), রোকশানা পারভীন কাজল (১৬.১৭.১৮ ওয়ার্ড), শামীমা আক্তার (১৯.২০.২১ ওয়াডর্), শাহনাজ বেগম (২২.২৩.২৪ ওয়ার্ড), আইরীন আক্তার (২৫.২৬.২৭ ওয়ার্ড), কাওছার জান্নাত (২৮.২৯.৩০ ওয়াডর্), ফারজানা ববি (৩১.৩২.৩৩ ওয়ার্ড)।

মসিক নির্বাচনে ৩৩টি ওয়ার্ডের ১২৭টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। ময়মনসিংহ সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন। নির্বাচনে ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

প্রতিটি ভোট কেন্দ্রে ১০জন আনসার সদস্য ও তিনজন করে পুলিশ সদস্য নিয়োজিত ছিল। পাশাপাশি নির্বাচনে ভোট গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রার্থী ও ভোটারসহ সকলের নিরাপত্তায় ২২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩৩টি মোবাইল টিম (প্রতি ওয়ার্ডে একটি করে টিম), পুলিশের ৩৩টি মোবাইল টিম (প্রতি ওয়ার্ডে একটি করে) এবং ১১টি স্ট্রাইকিং দল টহলে থাকেন। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়াও নির্বাচনকালীন সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে সাজা প্রদানে ১৬জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

ময়মনসিং সিটি করপোরেশন নির্বাচনে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনা, উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ