শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোটে অংশ নেওয়ায় খুন হয়েছেন রাজশাহীর শ্রমিক নেতা’
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোটে অংশ নেওয়ায় খুন হয়েছেন রাজশাহীর শ্রমিক নেতা’
মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটে অংশ নেওয়ায় খুন হয়েছেন রাজশাহীর শ্রমিক নেতা’

---রাজশাহী প্রতিনিধি :: নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে সামনে রেখে রাজশাহী পুঠিয়ায় শ্রমিক নেতা হত্যা হয়ে থাকতে পারে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে এ বিষয়টি সামনে রেখেই তদন্তে এগোচ্ছে পুলিশ। বর্তমানে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ১১ জুন সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া এলাকার একটি ইটভাটা থেকে শ্রমিক নেতা নুরুল ইসলামের (৬৫) মরদেহ উদ্ধার হয়।

নিহত ব্যক্তি উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তার বাড়ি উপজেলার বারঘরিয়া গ্রামে।

রাজশাহীর পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিল উদ্দিন আহমেদ বলেন, নিহতের পরিবারের দাবি সংগঠনের নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তাদের একটি মামলাও আদালতে বিচারাধীন রয়েছে।

ওসি বলেন, বর্তমানে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলা দিলে তদন্তে তারা এই বিষয়টি ‘ক্লু’ হিসেবে কাজে লাগাবেন।

ওসি আরও বলেন, বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি ইটভাটায় মরদেহটি পড়ে ছিল। স্থানীয়রা দেখে পুলিশে খবর দেন। মরদেহের মাথা এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

এখন কী কারণে হত্যা করা হতে পারে তা জানতে তদন্ত শুরু হয়েছে। আর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুঠিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, শ্রমিক নেতা নুরুল ইসলামকে হত্যার খবর ছড়িয়ে পড়লে সকালে পুঠিয়া উপজেলা সদরে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুঠিয়ায় বিষ পানে গৃহবধূর আত্মহত্যা

রাজশাহী :: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ধলাট কমরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। নিহত ওই গৃহবধূর নাম খুরশিদা বেগম (৩৫)। তিনি ওই গ্রামের কুরমান আলীর স্ত্রী।

জানা গেছে, খুরশিদা ও তার ছেলের বউ এর সাথে সংসারে বিভিন্ন কারণে পারিবারিক দ্বন্ব চলে আসছিলো। এর জেরে খুরশিদা বেগম তার ছেলে বউ এর উপর অভিমান করে সোমবার রাতে সবার অজান্তে ঘরের ভেতরে বিষপান করেন। পরে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে বেলপুকুর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এর কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, ঘটনাটি শুনে আমরা গিয়েছিলাম। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। তবে লাশ দেখে ও মুখের গন্ধে বিষ পানের আলামত পাওয়া গেছে। এটি আত্মহত্যার ঘটনা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য না পাঠিয়ে কবর দেওয়ার জন্য অনুমতি দিয়েছে বলে জানান এই কর্মকর্তা।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ