শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » গাংনীর বামন্দীকে উপজেলা করার দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » খুলনা বিভাগ » গাংনীর বামন্দীকে উপজেলা করার দাবীতে মানববন্ধন
মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাংনীর বামন্দীকে উপজেলা করার দাবীতে মানববন্ধন

---মেহেরপুর প্রতিনিধি :: মেহেরপুরের বামন্দীকে উপজেলা করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী বাসস্ট্যান্ডে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বামন্দী, তেতুঁলবাড়িয়া, মটমুড়া ও কাজিপুর এই চার ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবী বামন্দীকে উপজেলা করা হোক। ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত গাংনী উপজেলা। এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল, বামন্দী ইউপির সাবেক চেয়ারম্যান আঃ আওয়াল, সমাজ সেবক আমিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মুনছুর আলী,বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ হাদি সহ স্থানীয়রা। মানববন্ধন থেকে দ্রুত বামন্দীকে উপজেলা ঘোষনা করার দাবী জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায়ী চপল বিশ্বাস।

গাংনীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ সভা
মেহেরপুর প্রতিনিধি :: মেহেরপুরের গাংনীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় গাংনী হাসপাতালের সভাকক্ষে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলঅ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান,ভাইস চেয়ারম্যান রাশিদুল হক জুয়েল,ফারহানা ইয়াসমিন। এসময় ডা: স্বাধীন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় সকলকে অবগত করা হয় যে আগামী ২২ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২শ’১৯টি কেন্দ্রে একযোগে প্রায় ৩৪ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। প্রতিটা শিশুকে ভরাপেটে এ ক্যাপসুল খাওয়াতে হবে। কোন শিশুকে কন্দনরত অবস্থায় বা জোর করে ভিটামিন খাওয়ানো যাবেনা বলে জানানো হয়। এছাড়া ভিটামিন খাওয়ানোর পর বিভিন্ন সময়ে মানুষ গুজব বা অপপ্রচার করে তাই সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়।

গাংনীতে  শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ শুনানী

মেহেরপুর প্রতিনিধি :: ‘গড়তে শিশুর ভবিষ্যৎ স্কুল হবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গাংনীতে শিশু বান্ধব বিদ্যালয় গঠন ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ-শুনানী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও এনসিটিএফ গাংনীর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে গণ-শুনানী অনুষ্ঠিত হয়।
শুনানী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী গণ মানুষের নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, সাবেক মেয়র আহমেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানাইয়াছমিন,ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, পিএসকেএসের প্রোগ্রাম ডিরেক্টর সাইফুল ইসলাম কাজল ও গাংনী পৌর সিবিও কমিটির সভাপতি তারিফুল ইসলাম জীবন প্রমুখ।
গাংনী উপজেলা এনসিটিএফের যুগ্ম সম্পাদক নওশীন নিঝরের আহ্বানে পরিচালিত গণ- শুনানীতে মর্ডারেটেেরর দায়িত্ব পালন করে এনসিটিএফের সদস্য শিমুল হোসেন ও আয়েশা খাতুন। উপজেলার শিক্ষা ,স্বাস্থ্য ও বিনোদন নিয়ে গণ শুনানীতে নানা সমস্যা, সুপারিশ ও সম্ভাবনা এবং সমাধান তুলে ধরে আলোকপাত করে এনসিটিএফের সদস্য-সদস্যাবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, পিএসকেএসের টেকনিক্যাল অফিসার গোলাম কিবরিয়া,ইউনিয়ন সমন্বয়কারী মাহবুবুর রহমান ও ফিল্ড ফ্যাসিলেটেটর আনজুমানারা খানম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)