শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়া কলেজে যাতায়াতের রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়া কলেজে যাতায়াতের রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাঙ্গুড়া কলেজে যাতায়াতের রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজে যাতায়াতের একমাত্র রাস্তা অবৈধ দখলদারের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল ১৭ জুন সোমবার সকালে ওই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের সামনের মহাসড়কে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বদরুল আলম সহ কয়েকজন শিক্ষক ও অভিভাবক। অধ্যক্ষ বদরুল আলম বলেন, ২০০৩ সালে উপজেলার পাটুলীপাড়া গ্রামে এক একর জায়গার ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির স্কুল ও কলেজ শাখায় বিভিন্ন ট্রেডে চার শত ৮০ জন শিক্ষার্থী পড়াশুনা করছে। সম্প্রতি কলেজে যাতায়াতের রাস্তার পাশের বাসিন্দা রবিউল ইসলাম ও ইউনুস আলী মহাসড়ক থেকে কলেজে যাতায়াতের মধ্যবর্তী ২০ ফুট রাস্তা অবৈধভাবে খনন করে বেড়া দিয়ে জোরপূর্বক দখল করে নিয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা ওই রাস্তায় চলাচল করতে না পেরে কলেজের পেছনের অন্যের আবাদি জমির মধ্যে দিয়ে হেঁটে প্রতিষ্ঠানে যাতায়াত করছে। এ কারণে কলেজে শিক্ষার পরিবেশ মারাত্মক বিঘ্নিত হচ্ছে। বক্তারা দ্রুত এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
চাটমোহরে কৃষি শুমারী অগ্রগতি মূল্যায়ন সভা অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনা জেলার চাটমোহর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল ১৭ জুন সোমবার কৃষি শুমারী ২০১৯ এর অগ্রগতি মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান অফিসার মিজানুর রহমান। সভায় উপজেলা কৃষি শুমারী কমিটির উপস্থিত সদস্যগণের মধ্যে বক্তব্য দেন উপজেলার মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুর রহমান, হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে. এম. জাকির হোসেন, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র ফিসারী অফিসার মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিম, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে. এম.বেলাল হোসেন স্বপন প্রমূখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)