শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » ময়মনসিংহ » আট দফা দাবিতে ময়মনসিংহে বিড়ি শ্রমিকদের মহাসড়ক অবরোধ
প্রথম পাতা » ময়মনসিংহ » আট দফা দাবিতে ময়মনসিংহে বিড়ি শ্রমিকদের মহাসড়ক অবরোধ
মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আট দফা দাবিতে ময়মনসিংহে বিড়ি শ্রমিকদের মহাসড়ক অবরোধ

---ময়মনসিংহ প্রতিনিধি :: প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের উপর অধিক হারে করারোপ প্রত্যাহারসহ ‘সম্পূরক শুল্ক’ কমিয়ে বিড়ির মূল্য ১৪ টাকা থেকে ১০ টাকা নির্ধারণ এবং বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষনাসহ আট দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখা ও বৃহত্তর বিড়ি ভোক্তা পক্ষ ময়মনসিংহ অঞ্চলের শ্রমিকরা।

আজ মঙ্গলবার ১৮ জুন সকালে বিড়ি শ্রমিকরা বিভিন্ন ব্যানার নিয়ে মিছিল সহকারে বাইপাস সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর দীঘারকান্দা বাইপাস মোড়ে মানববন্ধন কর্মসুচী পালন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ওই কর্মসূচী চলাকালে সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বাইপাস মোড়ের চারদিকে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কর্মসূচী চলাকালে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক মাহাবুব ও কার্যকরী সদস্য আইয়ুব আলীসহ বিভিন্ন নেৃতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর অযৌক্তিকভাবে কম দামি সিগারেটের চেয়ে চারগুণ বেশি অর্থ্যাৎ ২৪.২০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। অপরদিকে কম দামি সিগারেটে ৫.৭১ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে। বিড়ির সম্পুরক শুল্ক ৫% বৃদ্ধি করা হলেও বহুজাতিক কোম্পানীর সিগারেটের সম্পুরক শুল্ক বৃদ্ধি করা হয়নি।

শ্রমিক নেতৃবৃন্দ আরো বলেন,‘বিড়ির দাম ১৪ টাকা থেকে কমিয়ে ১০ টাকা নির্ধারণ, “সম্পূরক শুল্ক” কমিয়ে ভারতের ন্যায় প্রতি হাজারে ১৪ টাকা ধার্য্য করা, সিগারেটের সম্পূরক শুল্ক বৃদ্ধি, বিড়ির ওপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল, বঙ্গবন্ধু ঘোষিত বিড়ি শিল্পকে অবিলম্বে কুটিরশিল্প ঘোষণা, নি¤œ ও মধ্যম স্তরের সিগারেটের সমান মূল্য নির্ধারণ, উচ্চস্তরর সিগারেটের মূল্য ও সম্পূরক শুল্ক অধিক হারে বৃদ্ধি এবং বিড়ি শ্রমিকদের নূন্যতম মুজুরী প্রতি হাজারে ১শ’ টাকা নির্ধারণসহ এই আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন বক্তারা।’

গফরগাঁওয়ে অজ্ঞাত লাশের আঙুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্ত করলো পিবিআই

ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার পাইথল ইউনিয়নের জয়ধরখালী গ্রামে গফরগাঁও-গয়েশপুর সড়কের পাশের ঝোপে হাত পা বাধা গলায় গামছা পেছানো অবস্থায় উদ্ধার করা অজ্ঞাত লাশের আঙুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্ত করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সনাক্ত করা পরিচয় অনুযায়ী নিহত যুবক পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার ধামরই গ্রামের আব্দুল করিম পাহলোয়ানের ছেলে ও রেন্ট-এ-কার চালক নূরুল হক (৩৫)।

গতকাল সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার পাইথল ইউনিয়নের জয়ধরখালী গ্রামের জনৈক ময়না ফকিরের বাড়ি সংলগ্ন গফরগাঁও-গয়েশপুর সড়কের পাশের ঝোপে গলায় সাদা মোটা প্লাস্টিকের দড়ি বাধা গামছা পেচানো ও সাদা কাপড়ে মোড়ানো হাত পা বাধা অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। পরে স্থানীয় লোকজন পাগলা থানায় খবর দিলে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানের নেতৃত্বে পুলিশ ওই স্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) মর্গে পাঠায়।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ পিবিআই এর একটি দল উদ্ধার করা লাশের আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের সার্ভারে অনুসন্ধান করে নিহত যুবকের উক্ত নাম-পরিচয় বের করেন। পরে পাগলা থানা পুলিশ ওই ঠিকানায় যোগাযোগ করলে নিহতের স্ত্রী কোহিনূর আক্তার এসে লাশ শনাক্ত করেন এবং অজ্ঞাত আসামি দিয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন।

পুলিশ নিহতের স্ত্রী কোহিনূর আক্তারের বরাত দিয়ে আরো জানায়, নিহত নূরুল হক রেন্ট-এ-কার চালাতেন। রোববার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

উল্লেখ্য,সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার পাইথল ইউনিয়নের জয়ধরখালী গ্রামের জনৈক ময়না ফকিরের বাড়ি সংলগ্ন গফরগাঁও-গয়েশপুর সড়কের পাশের ঝোপে গলায় সাদা মোটা প্লাস্টিকের দড়ি বাধা গামছা পেচানো ও সাদা কাপড়ে মোড়ানো হাত পা বাধা অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। পরে স্থানীয় লোকজন পাগলা থানায় খবর দিলে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানের নেতৃত্বে পুলিশ ওই স্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) মর্গে পাঠায়।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান খান বলেন,ময়মনসিংহ পিবিআই এর একটি দল লাশের আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের সার্ভারে অনুসন্ধান করে পরিচয় সনাক্ত করেন। পরে নিহতের স্ত্রী এসে লাশ সনাক্ত করেছেন এবং অজ্ঞাত আসামি দিয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে আরো জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)