শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ জুন ২০১৯
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথে ১৬টি সড়কে বেহাল দশা : ঝুঁকিপূর্ণ যান চলাচল
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথে ১৬টি সড়কে বেহাল দশা : ঝুঁকিপূর্ণ যান চলাচল
বুধবার ● ১৯ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ১৬টি সড়কে বেহাল দশা : ঝুঁকিপূর্ণ যান চলাচল

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ -জগন্নাথপুর জনবহুল সড়ক’সহ উপজেলার ১৬টি সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। অনেক সড়কে পুকুরের মতো গর্ত হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কগুলো দিয়ে যাতায়াত করলে মনে হয় যেন জনপ্রতিনিধি শুন্য একটি উপজেলা। দীর্ঘদিন ধরে এসকল বেহাল সড়ক দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করলেও সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছেনা। এতে জনসাধারণ চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছেন। সড়কগুলো ভেঙ্গে যাওয়ায় সময়মতো শিক্ষার্থী ও চাকুরিজীবি’সহ লোকজন তাদের নিজ নিজ কর্মস্থলে গিয়ে পৌছাতে পারেননি। জরুরী রোগীদের নিয়ে হাসপাতালে যেতে হলে বিপাকে পড়তে হয় অনেকেই। তার পরও জীবনের ঝুঁকি নিয়ে বেহাল সড়কগুলো দিয়ে যানবাহনে করে যাতায়াত করতে হচ্ছেন ভুক্তভোগিরা। ওই ১৬টি সড়কের অনেকটির সাথে সরকারি বে-সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্টান ও স্বাস্থ্য কমপ্লেক্স’সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্টানের সংযোগ থাকতে দেখাগেছে। কিন্তু তার পরও কর্তৃপক্ষ যেন নির্বাক। সড়কগুলো এলজিইডির হলেও নিরুপায় হয়ে বিশ্বনাথ সদর ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের বরাদ্দ থেকে অনেক স্থানে ইটসলিং ও রাবিট ফেলে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করেছেন।
তবে এসকল ভাঙ্গা সড়কগুলো সংস্কারের জন্য নতুন এমপি ও গণফোরাম প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানের কাছে জনসাধারণ অনেক বড় প্রত্যাশা করছেন। অতীত যাই হোক তাদের মতে বর্তমান এমপি এসকল সড়কগুলো সংস্কার করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন অনেকেই। শিগগিরই সড়কগুলো সংস্কারের দাবিতে আগামী রোববার বাসিয়া সেতুর উপর সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্বনাথ বাইপাস ও বিশ্বনাথ-জগন্নাথপুর জনবহুল সড়কের মিয়ার বাজার সীনা পর্যন্ত বিভিন্ন স্থানে ভেঙ্গে পুকুরের মতো গর্ত হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গতবছর বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের চান্দশির কাপন নামক স্থানটি যান চলাচলের অনুপযোগী হলে সেখানে রাজস্ব প্রকল্প থেকে ইটসলিংয়ের কাজ করান বিশ্বনাথ সদর ইউনিয়নরে চেয়ারম্যান ছয়ফুল হক। এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীও তার ব্যাক্তিগত অর্থায়নে সড়কের বিভিন্ন গর্তে ইটের রাবিট ফেলে জনসাধারণের চলাচলের সুবিধা করে দিচ্ছেন।
এছাড়াও আরও ১৪টি গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে বেহাল দশায় পরিণত হয়েছে। সেগুলো হচ্ছে- কালিগঞ্জ-মনাইকান্দি সড়ক, কালিগঞ্জ-দাউদপুর-সমসপুর স্কুল সড়ক, কালিগঞ্জ-বরইগাঁও-সদুরগাঁও পূর্বের সড়ক, বিশ্বনাথ-হাবড়া-ছালিয়া সড়ক, বিশ্বনাথ জানাইয়া-খাজাঞ্চি সড়ক, বিশ্বনাথ-কুরুয়াবাজার-সুরুয়ালা সড়ক, রামপাশা-রাজাগঞ্জবাজার সড়ক, গুলচন্দবাজার-ভুরকি-মুঞ্চিরবাজার-বাংলাবাজার-সিঙ্গেরকাছ সংযোগ সড়ক, রামপাশা-বৈরাগী-সিঙ্গেরকাছ সড়ক, দশপাইকা-হাবড়া-বাগিচা সড়ক, দৌলতপুর পূর্বের সড়ক, দশঘর-মাছুখালি সড়ক, বাগিচা-কজাকাবাদ ইউপি স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক ও পীরেরবাজার কালভার্ড থেকে ধরারাই-গাজির মোকাম সড়ক।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ ভূইয়া সাংবাদিকদের জানান, পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় সড়কগুলো ভেঙে যাচ্ছে। তার পরও শিগগিরই সড়কগুলো সংস্কারের ব্যবস্থা করা হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)