রবিবার ● ২১ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আদা,হলুদ চাষীদের ঋণের টাকা আত্মসাতের দায়ে অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক নিবারন চন্দ্র তঞ্চঙ্গ্যা গ্রেপ্তার
আদা,হলুদ চাষীদের ঋণের টাকা আত্মসাতের দায়ে অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক নিবারন চন্দ্র তঞ্চঙ্গ্যা গ্রেপ্তার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে আদা,হলুদ চাষী কৃষকদের নামে একাউন্ট থেকে ঋণের টাকা তুলে আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের বান্দরবান বাজার শাখার সাবেক ব্যবস্থাপক নিবারন চন্দ্র তঞ্চঙ্গ্যা (৫৯)কে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারকৃত অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক নিবারন চন্দ্র তঞ্চঙ্গ্যা রাঙামাটির কাপ্তাইয়ের বরইছড়ি এলাকার মৃত সুরেন্দ্র লাল তঞ্চঙ্গ্যার ছেলে।
আজ ২১ জুলাই সকালে চট্টগ্রামের জিইসির মোড়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবুবুুল আলম সাংবাদিকদের জানান, বান্দরবান পার্বত্য জেলার পাহাড়ে আদা ও হলুদ চাষীদের কাছে ঋণ বিতরণের নামে অগ্রণী ব্যাংকের বান্দরবান বাজার শাখার সাবেক ব্যবস্থাপক নিবারন চন্দ্র তঞ্চঙ্গ্যাসহ আরো কয়েকজন গোপনে কৃষকদের অ্যাকাউন্ট থেকে ২৮ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন। উত্তোলনকৃত টাকা থেকে চাষীদের ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করে বাকি ২৭ লাখ ৭০ হাজার টাকা আত্মসাত করেন নিবারন চন্দ্র তঞ্চঙ্গ্যা। এ ঘটনা জানাজানি হওয়ার পর দুদক অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদক একটি মামলা দায়ের করে। সে মামলায় নিবারন চন্দ্র তঞ্চঙ্গ্যাকে গ্রেপ্তার দেখানো হয়।





সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার