শিরোনাম:
●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ জুলাই ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে রেল ক্রসিংয়ে ঝুকি নিয়ে যান চলাচল বড় ধরনের দূর্ঘটনার আশংকা
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে রেল ক্রসিংয়ে ঝুকি নিয়ে যান চলাচল বড় ধরনের দূর্ঘটনার আশংকা
শনিবার ● ২০ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে রেল ক্রসিংয়ে ঝুকি নিয়ে যান চলাচল বড় ধরনের দূর্ঘটনার আশংকা

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর রেলস্টেশনের পশ্চিম রেল ক্রসিংয়ে যান চলাচল একেবারেই ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। রেলক্রসিংয়ের মাঝে সংযোগ সড়কের রাস্তার পিচ উঠে গর্ত হয়ে যাওয়ায় যানবাহন চলাচলের মূহুর্তে রেল লাইনের ওপড় আটকে গিয়ে বড় ধরনের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। দীর্ঘদিন যাবৎ এমন পরিস্থিতির সৃষ্টি হলেও রেল কর্তৃপক্ষের নেই কোন ভ্রুক্ষেপ।
সরেজমিন রেলস্টেশনের পশ্চিম রেলক্রসিংয়ে গিয়ে দেখা যায়, চাটমোহর টু পাবনা মহাসড়কের এই রেলক্রসিং হয়ে প্রতিদিন হাজার হাজার ছোট বড় যান চলাচল করে। এমন জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি কিছুদিন পূর্বে নতুন করে তৈরি করা হলেও রেলক্রসিং এর জায়গায় কোন কাজ না করেই চলে যান ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিদিন অসংখ্য যান চলাচল করতে করতে রেলক্রসিংয়ের মাঝে গর্ত সৃষ্টি হয়ে বর্তমানে যানবাহন চলাচল মারাত্বক ঝুকির মধ্যে পড়েছে। অনেক সময় ভারী যান বাহন রেল ক্রসিং অতিক্রম করার মুহুর্তে রেললাইনের মাঝে আটকে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এসময় হঠাৎ যদি কোন ট্রেন চলে আসে তাহলে দূর্ঘটা অনিবার্য।
এ বিষয়ে চাটমোহর রেলস্টেশন মাস্টার মহিউল ইসলাম বলেন, পশ্চিম রেলক্রসিংয়ের মাঝে গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলের বেশ ঝুকির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমি রেলওয়ে বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। পশ্চিমাঞ্চল বিভাগের সহকারি নির্বাহী প্রকৌশলী(পাকশী) মোঃ আশরাফ আলী জানান, ইতিমধ্যে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। বৃষ্টি মৌসুম হওয়ায় সেখানে পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া এখন এটা সংস্কার করলে আবার নষ্ট হয়ে যাবে। যান চলাচল স্বাভাবিক রাখতে এবং দূর্ঘটনা যেন না ঘটে সেজন্য দ্ইু একদিনের মধ্যেই ইট বালি দিয়ে জায়গাটি সংস্কার করে দেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)