শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিজ্ঞানের জ্ঞান অর্জন করে জাতিকে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদেরকে : পরিকল্পনা মন্ত্রী
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিজ্ঞানের জ্ঞান অর্জন করে জাতিকে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদেরকে : পরিকল্পনা মন্ত্রী
শনিবার ● ৩১ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজ্ঞানের জ্ঞান অর্জন করে জাতিকে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদেরকে : পরিকল্পনা মন্ত্রী

---বিশ্বনাথ প্রতিনিধি :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, দীর্ঘদিন বিদেশীরা আমাদেরকে শাসনের নামে শোষণ করে ক্ষতিগ্রস্থ করেছে। অবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই বিশ্বের বুকে আজ ‘বাংলাদেশ’ই হচ্ছে একমাত্র বাঙালী রাষ্ট্র। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বেই বাংলাদেশীরা পাচ্ছেন নিজেদের কাঙ্খিত উন্নয়ন। তথ্য প্রযুক্তির এযুগে বিজ্ঞানের জ্ঞান অর্জন করে জাতিকে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদেরকে এগিয়ে আসতে হবে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবর্তন আনতে হবে আমাদের মানসিক চিন্তা-চেতনা।
তিনি আজ শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের নতুন নামকরণের ফলক উন্মোচনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। তিনি বলেন, বাপ-দাদাদের গ্রামের নামে বিদ্যালয়ের নামকরণ করে আজ অনেক আনন্দিত এলাকাবাসী। সবাইকে মনে রাখতে হবে নিজেদের অস্থিত্ব যে কাজে বিলীন হয়ে যাবে, তা কখনও করা উচিত হয়। আমাদের নবী-করিমরা সম্মান প্রদর্শন করে যেমন তাঁদের পূর্ব-পুরুষদের এলাকার নাম পরিবর্তন করেননি, তেমনি আমাদেরকেও তা মান্যকরে চলতে হবে। নিজেদের পরিচিতি হচ্ছে প্রত্যেক মানুষেরর অমূল্য সম্পদ।
প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘শোষণ-ক্ষুধা-দারিদ্রমুক্ত’ স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন দেখায় ৭৫’র ১৫ আগস্ট পাকিস্তানের এজেন্ট জিয়া-মোস্তাকদের মদদে স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা। আর বঙ্গবন্ধুকে হত্যার পর বাঙালীদের প্রাণের স্লোগান ‘জয় বাংলা’ পরিবর্তে তারা স্বাধীন বাংলাদেশে ‘জিন্দাবাদ’ স্লোগান প্রবর্তন করে পাকিস্তানীদেরকে খুশী করে। কিন্তু তারা সেদিন বুঝতে পারেনি বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কখনই সম্পূর্ন বাংলাদেশ হতে পারে না, হবে না। সব রকমের চেষ্টা করেও বাঙালীদের মন থেকে বঙ্গবন্ধুর নাম মুছতে পারেনি তারা। তাই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষ উন্নয়ন পান, অন্যদের আমলে বাঙালীরা শিকার হন লুটপাঠের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বর্ণালী পালের সভাপতিত্বে এবং রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা পুলিশের অতিরিক্ত পুুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিরর সাবেক সভাপতি চেরাগ আলী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শাহজাহান মিয়া ও মানপত্রপাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপেন্দ্র চন্দ্র দাশ এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জমির উদ্দিন, শিমুলভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, শিক্ষক ফখর উদ্দিন, ফারুক ইকবাল, প্রদীপ কুমারর চৌধুরী, আজম আলী, শ্যামল কান্তি ঘোষ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, ইউনিয়ন পরিষদের মেম্বার ইছহাক আলী, জামাল উদ্দিন, প্রবাসী আবদুল মোমিন, আবদুল আলিম রুকন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক রিজু আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, প্রচার সম্পাদক নিখিল পাল, সাবেক যুগ্ম সম্পাদক এ এইচ এম ফিরুজ আলী, আওয়ামী লীগ নেতা নজির মিয়া, কবির মিয়া, ইয়াসিন আলী, রফিজ আলী, মোশাহিদ আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সহ সভাপতি সাহাব উদ্দিন, যুবলীগ নেতা আবদুর রুপ, কামরুজ্জামান সেবুল, তাজুল ইসলাম, জাবেদ মিয়া, মোহন মিয়া, সাদ নূর মাস্টার, দবির মিয়া, সায়েদ আহমদ, রাজু আহমদ খান, লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, মাহফুজুর রহমান দুলু, সিজিল মিয়া, মহানগর ছাত্রলীগ নেতা সাফায়েত খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা আবর শাহ, আবদুর মুকিত সুমন, সিরাজুল ইসলাম রুকন, মিয়াদ আহমদ, জাকির হোসেন, হিমেল মিয়া, সাঈদ আহমদ, জেলা ধ্রুবতার ফাউন্ডেশনের সভাপতি আবদুল বাতিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





প্রধান সংবাদ এর আরও খবর

জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু

আর্কাইভ