শনিবার ● ৩১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়িতে দেশীয় বন্দুক উদ্ধার
নাইক্ষ্যংছড়িতে দেশীয় বন্দুক উদ্ধার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এক দেশীয় বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ৩১ আগষ্ট বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধৈয়ার বাপের মারমা পাড়ার বাসিন্দা নুংমা মারমার টয়লেটের ছাউনি থেকে এ বন্দুকটি উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাইনুদ্দিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ধৈয়ার বাপের মারমা পাড়ায় অভিযান চালিয়ে এ বন্দুকটি উদ্ধার করা হয়।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মাইনুদ্দিন জানান, বিকালে অভিযান চালিয়ে একটি লম্বা বন্দুক উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে কোন এক পক্ষ কাউকে ভয়ভীতি প্রদর্শনের জন্য এ ধরনের কর্মকান্ড ঘটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।





পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ