শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্টান শেষে থানা কক্ষের ভেতরে দুই ছাত্রলীগ নেতার বসা নিয়ে হাতাহাতি : গাড়ি ভাংচুর
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্টান শেষে থানা কক্ষের ভেতরে দুই ছাত্রলীগ নেতার বসা নিয়ে হাতাহাতি : গাড়ি ভাংচুর
শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্টান শেষে থানা কক্ষের ভেতরে দুই ছাত্রলীগ নেতার বসা নিয়ে হাতাহাতি : গাড়ি ভাংচুর

---নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জে “কমিউনিটি পুলিশিং ডে” অনুষ্টান শেষে নবীগঞ্জ থানা কক্ষের ভেতরে দুই ছাত্রলীগ নেতার সিটে বসা নিয়ে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র নবীগঞ্জ নতুন বাজার মোড়ে ছাত্রলীগ দাবীদার এক নেতার একটি প্রাইভেট কার ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
জানাযায়, আজ শনিবার দুপুরে নবীগঞ্জে “কমিউনিটি পুলিশিং ডে” অনুষ্টান শেষে উক্ত অনুষ্টানের প্রধান অতিথি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপিসহ অতিথিবৃন্দ আপ্যায়নের জন্য নবীগঞ্জ থানা কক্ষে যান। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার ও ছাত্রলীগ নেতা দাবীদার শামিনুর মিয়ার মধ্যে সিটে বসা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তাৎক্ষনিক ভাবে এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ ও উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিষয়টি মিমাংশা করে দেন। পরবর্তীতে ছাত্রলীগ নেতা দাবীদার উপজেলার ফুটারমাটি গ্রামের গজল মিয়ার ছেলে শামিনুর মিয়া তার প্রাইভেট কার (ঢাকা মেট্র গ-১২-৭৩৫৯) যোগে বাড়ী ফেরার পথে শহরের নতুন বাজার মোড়ে পৌছামাত্রই আগে থেকে ওৎপেতে থাকা ছাত্রলীগের কিছু উশ্খৃংল নেতাকর্মী তার উপর হামলা করে। এ সময় শামিনুরের প্রাইভেট কারটি ভাংচুর করা হয়। এ সময় খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। এ ব্যাপারে শামিনুর মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফয়ছলের নেতৃত্বে কিছু নেতাকর্মী আমার গাড়ী ভাংচুর করেছে। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি নিজেকে ছাত্রলীগ নেতা দাবী করেন। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই হামলার বিষয়ে কিছু জানিনা। কে বা কাহারা হামলা করেছে আমার জানানেই। এ ঘটনায় নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কমিউনিটি পুলিশিং পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় : মিলাদ গাজী
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে পালিত হয়েছে “কমিউনিটি পুলিশিং ডে”। এ উপলক্ষে আজ শনিবার সকালে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে র‌্যালীটি শহরের প্রধান সকল সড়ক প্রদক্ষিন করে পরে থানা প্রাঙ্গনে র‌্যালী শেষে আলোচনা সভায় যোগ দেন। থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের সভাপতিত্বে এবং এস আই সমিরন চন্দ্র দাশ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, আবু সাঈদ এওলা মিয়া, আলী আহমদ মুসা, আব্দুল মুহিদ চৌধুরী, মহিবুর রহমান হারুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রেজভী আহমদ খালেদ, প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন,সাধারন সম্পাদক ছইফা রহমান কাকলী, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, জাকির হোসেন, কবির মিয়া রোকেয়া বেগম, প্রেসক্লাব সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক মোঃ সারোয়ার শিকদার, মোঃ আলমগীর মিয়া, এম,মুজিবুর রহমান, মহিবুর রহমান চৌধুরী তছনু, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ পৌর আওয়ামীলীগ সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারন মানুষের সাথে পুলিশের দুরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। নবীগঞ্জে “কমিউনিটি পুলিশিং ডে তে এমপি মিলাদ আরো বলেন, দেশ এগিয়ে চলছে, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে সকলে একযোগে কাজ করতে হবে। এমপি তার বক্তব্য নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের উপর সন্ত্রাসী হামালার নিন্দা জানান এবং সন্ত্রাসীদের গ্রফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরর দাবি জানান। হআলোচনা সভা শেষে থানা পুলিশের আয়োজনে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। র‌্যালীতে নবীগঞ্জ হোমল্যান্ড স্কুল,নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয়, হীরা মিয়া গার্লস হাই স্কুলের শতাধিক ছাত্রীরা অংশগ্রহন করে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ