শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় থানা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, উপজেলা আ”লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, এসআই হাইদার আলী, কামরুজ্জামান, শরিফুল ইসলাম, ডিএসবি নুরুল ইসলামসহ উপজেলার সকল ইউনিয়ন, ওয়াডের্র কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।





আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু