মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা » শহীদ সামসুদ্দীন স্মৃতি হাডুডু খেলার উদ্বোধন
শহীদ সামসুদ্দীন স্মৃতি হাডুডু খেলার উদ্বোধন
পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামে বাংলার ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলার প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে।
শহীদ সামসুদ্দীন স্মৃতি সংঘের আয়োজনে ও বেসরকারি এনজিও পিসিডি এর সহযোগিতায় গতকাল ৪ নভেম্বর সোমবার বিকেলে এ হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ সামসুদ্দীন স্মৃতি সংঘের সভাপতি মিজানুর রহমান রতনের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন, পিসিডি প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ শফিকুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) নেওয়াজ মেহেদী, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইছাহক আলী মানিক।
এ সময় উপস্থিত ছিলেন গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ জোয়াদ্দার, গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউনুস আলী, মন্ডতোষ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ মামুন, গুনাইগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা নুর ইসলাম মিন্টু ও সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।
হাডুডু খেলার উদ্বোধন অনুষ্ঠানে উত্তর মেন্দা যুব সংঘ ও দহপাড়া ফাইভ স্টার একাডেমী অংশ গ্রহণ করে। এ খেলায় ৮ টি দল অংশ গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল