শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিষপানে বৃদ্ধের মৃত্যু : পরিবারের অভিযোগ হত‌্যা
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিষপানে বৃদ্ধের মৃত্যু : পরিবারের অভিযোগ হত‌্যা
বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিষপানে বৃদ্ধের মৃত্যু : পরিবারের অভিযোগ হত‌্যা

---ষ্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে বিষপানে মুক্তার মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের বড়তলা গ্রামের আব্দুল গণির পুত্র। তিনি বিষপান করে মঙ্গলবার দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এদিকে, মুক্তার মিয়া নিজেই বিষপান করে আত্মহত্যা করেছেন বলে তার পিতা ও ২য় স্ত্রী দাবি করলেও সন্তানরা অভিযোগ করছেন পারিবারিক কলহের জের ধরেই পরিকল্পতিভাবে বিষপান করিয়ে মুক্তার মিয়াকে হত্যা করা হয়েছে। এনিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক মুক্তার মিয়া বছর খানেক পূর্বে তার স্ত্রী রাহেনা বেগম মারা গেলে কিছুদিন পর পার্শ্ববর্তী গ্রামের বিধবা জেসমিন বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে মুক্তার মিয়া ও তার ২য় স্ত্রী জেসমিন বেগমের মধ্যে বিভিন্ন সময়ে ঝগড়া-বিবাদ হয়। এনিয়ে পিতা-মাতা, ভাই-বোনর সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছিল মুক্তার মিয়ার। বুধবার সকালে স্ত্রী জেসমিন বেগমের সাথে ঝগড়া হয় মুক্তার মিয়ার। ঝগড়ার পর বাড়ি থেকে স্থানীয় পনাউল্লাহ বাজারস্থ দোকানে চলে যান মুক্তার মিয়া। এরপর বাড়িতে ফিরে রাত সাড়ে ১২টার দিকে বসত ঘরে সামনে বিষপান করেন তিনি। তাৎক্ষণিক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তিনি মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মুক্তার মিয়ার বড় ছেলে ছালেখ মিয়ার জানান- মুক্তার মিয়ার বোন ও ২য় স্ত্রীর সঙ্গে সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা স্থানীয় ওয়ার্ডের মেম্বার সাইদুর রহমান। এবিষয়ে প্রতিবাদ করায় মুক্তার মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন তার ভাই বাবুল মিয়া, সেবুল মিয়া, মেম্বার সাইদুর রহমান ও স্ত্রী জেসমিন বেগম। তারা তাকে (মুক্তার) প্রাণে হত্যার হুমকি প্রদান করেন। ছালেখ মিয়ার অভিযোগ তার ফুফু ও সৎ মা’র সঙ্গে সাইদুর মেম্বারের অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় সাইদুর রহমান, চাচা বাবুল মিয়া, সেবুল মিয়া, ফুফু রাজনা বেগম কেলন ও সৎ মা জেসমিন বেগম সংঘবদ্ধ হয়ে পরিকল্পতিভাবে তার পিতা মুক্তার মিয়াকে বিষপান করিয়ে হত্যা করেছেন।
হত্যার অভিযোগ সঠিক নয় দাবি করে মুক্তার মিয়ার পিতা আব্দুল গণি বলেন, আমার ছেলে তার স্ত্রী-সন্তানদের সাথে অভিমান করে নিজেই বিষপান করে মারা গেছে। তাকে কেউ বিষপান করায়নি।
অভিযুক্ত সাইদুর রহমান মেম্বার বলেন, মুক্তার মিয়া বা তার পরিবারের সঙ্গে আমার কোন বিরোধ নেই। সুতরাং তাকে বিষপান করানো প্রশ্নই আসেনা। হয়রানী করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এব্যাপারে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তার মিয়া বিষপান করে আত্মহত্যা করেছেন। এবিষয়য়ে এখনো আমরা কোন লিখিত অভিযোগ পাইনি।

ডেইলি বিশ্বনাথ নামে ফেইক আইডি : থানায় জিডি
ডেইলি বিশ্বনাথ নামে ফেইক আইডি খুলে বিভিন্ন ধরণের বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করা হচ্ছে। এবিষয়য়ে  আজ বুধবার (২৭ নভেম্বর) অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বিশ্বনাথ ডটকমের সম্পাদক মোহাম্মদ আলী শিপন বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। ডায়েরী নং- ১৩৭০।
জিডিতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা ব্যক্তি ডেইলি বিশ্বনাথ নামে ফেসবুকে একটি ফেইক আইডি খুলে বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ বক্তব্য এবং রাজনৈতিক বিরোধী বক্তব্য পোষ্ট করেছে। এতে ডেইলি বিশ্বনাথ ডটকম কর্তৃপক্ষ ও সাংবাদিকদের মান সম্মান ক্ষুন্ন হচ্ছে। তাই উক্ত ফেইক আইডি সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন জানানো হয় সাধারণ ডায়েরীতে।

বিশ্বনাথে পার্কিং নিয়ে হামলা-পাল্টা-হামলা : আহত-৫

বিশ্বনাথ :: বিশ্বনাথে দোকানঘরের সামনে প্রাইভেটকার গাড়ি রাখা নিয়ে হামলা-পাল্টা-হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের নতুনবাজারস্থ মাদানিয়া মাদরাসার মার্কেটের রাখি ট্রের্ডাস দোকানের সামনে এঘটনা ঘটে। এতে শালিস ব্যক্তিসহ ৫জন আহত হন। আহতদের মধ্যে দুইজনকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন-রাখি ট্রের্ডাস দোকানের মালিক বিভাষ পাল, দোকান কর্মচারী দিপুল দেব, শালিস ব্যক্তি ব্যবসায়ী মাসুক মিয়া। অন্যান্য আহতদের নাম জানাযায়নি। তবে এরা প্রাইভেটকার যাত্রী বলে জানাগেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং প্রাইভেটকারের যাত্রীদের থানায় নিয়ে আসে।

বিশ্বনাথে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত

বিশ্বনাথ :: বিশ্বনাথ উপজেলার ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সাময়িক স্থগিত করে দেয়া হয়েছে। বুধবার নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্ত দে নির্বাচন সামায়িক স্থগিতের ঘোষনা দেন। আগামী ১০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানাগেছে, বর্তমানে অ্যাডহক কমিটির মাধ্যমে ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। গত ২১ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের পছন্দের লোকজন নিয়ে আগামী ১০ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আর ওই নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীরা ২৪, ২৫ ও ২৬ নভেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন বলে তারিখ নির্ধারণ করা হয়। ফরম বাচাই ২৭ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ২৮ নভেম্বর পর্যন্ত। কিন্তু গত মঙ্গলবার ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন হলেও প্রধান শিক্ষক তার অফিস কক্ষে তালা দিয়ে চলে যান বিশ্বনাথ উপজেলা সদরে। কিন্তু স্কুলের এই নির্বাচন অথবা ফরম বিতরণের খবর জানেন না ভোটার ও অভিভাবকরা। হঠাৎ করে গত সোমবার রাতে স্কুলের নির্বাচনের ফরম বিতরণ ও তফসিল ঘোষণার কথা জানাতে পারেন সাবেক প্রতিষ্ঠাতা সদস্য জালাল উদ্দিন, ভূমি দাতা আলী হোসেন, আইয়ুব আলী, অভিভাবক সদস্য ইসলাম উদ্দিন, শেখ আজিজ মিয়া, মখলিছ আলী, সাজ্জাদ আলীম ইউনুস আলী, আছাব আলী ও সঞ্জব আলী। এমন খবরে ফরম সংগ্রহ করতে গত মঙ্গলবার তারা স্কুলে গিয়ে দেখতে পান প্রধান শিক্ষক তার অফিস কক্ষে তালা দিয়ে উধাও রয়েছেন। তাদের উপস্থিতি জানতে পেরে দুপুর ২টায় প্রধান শিক্ষক স্কুলে গিয়ে ক্ষুদ্ধ অভিভাবকদের সম্মুখিন হন। ফরম পুরণ ও জমা দেয়ার সময় কমে আসলে অনেকটা চাপে পড়ে নিজের স্কুলের শিক্ষক দিয়ে তাদের ফরম পুরণ করান প্রধান শিক্ষক। তবে ওই নির্বাচন বাতিলের দাবি জানান প্রতিষ্টাতা সদস্য, ভূমিদাতা ও অভিভাবক সদস্যরা। এনিয়ে গত বুধবার স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। যার ফলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সাময়িক স্থগিত ঘোষনা করা হয়।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। নির্বাচনের প্রিজাইডিং অফিসার বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্ত দে বলেন, ইউএনও স্যারের নির্দেশে এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার তালিকায় ভূল ও বিভিন্ন অভিযোগের কারণে নির্বাচন সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তিত্বে নির্বাচনের তারিখ ঘোষনা করা হবে বলে তিনি জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)