শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » ৩০ নভেম্বরের পর অনিবন্ধিত অবৈধ অনলাইন নিউজপোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
প্রথম পাতা » ঢাকা » ৩০ নভেম্বরের পর অনিবন্ধিত অবৈধ অনলাইন নিউজপোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩০ নভেম্বরের পর অনিবন্ধিত অবৈধ অনলাইন নিউজপোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

---ঢাকা :: ৩০ নভেম্বরের পর থেকেই অনিবন্ধিত অবৈধ অনলাইন নিউজপোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, যেসব অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করেছে তাদের ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। ভেরিফিকেশন প্রতিবেদন ৩০ নভেম্বরের মধ্যে আমাদের কাছে আসবে। যেসব নিউজ পোর্টাল ভুয়া তথ্য পরিবেশন করে, গুজব ছড়ায় তাদের শাস্তির আওতায় আনা হবে। একই সঙ্গে পোর্টালগুলো বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, দেশে অবৈধ অনলাইন পোর্টালগুলোতে এত গুজব ছাড়ানো হচ্ছে, বলতে গেলে দেশ গুজবের কারখানায় পরিণত হয়েছে। যারা গুজব ছড়াচ্ছে তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তাদের সঙ্গে পেরে উঠা যাচ্ছে না। এদের কঠোরভাবে দমন করতে হবে। সেই জন্য আমরা কাজ করছি।

দেশের সব উন্নয়নের তথ্য বিশ্বের কাছে তুলে ধরতে হবে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। একই সঙ্গে বিজ্ঞানের উৎকর্ষতা, আধুনিক প্রযুক্তির কারণে সমস্যাগুলোও দ্রুত গতিতে বাড়ছে। আমরা গ্লোবাল বিশ্বে বাস করছি। দেশে বসে আমেরিকার খবর মোবাইলে পাচ্ছি। অনলাইনের প্রসার ঘটছে। প্রিন্ট মিডিয়ার তথা পত্রিকার চাহিদা দিন দিন কমে যাচ্ছে। সেজন্য আমার অনলাইন মিডিয়ার ওপর গুরুত্ব দিচ্ছি। অনলাইন পোর্টাল নীতিমালাও তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে ‘সালু আলমগীর সাহিত্য পদক’ দেওয়া এবং শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণসহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ কাজী এ এম ইউসুফ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক ছড়াকার আনজীর লিটন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ডেইজী সারওয়ার, বাংলা একাডেমির উপ-পরিচালক কবি আমিনুর রহমান সুলতান, দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মো. তৈমুর মল্লিক, মহুয়ার সম্পাদক হামিদুর রহমান সখা প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে আগত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী, কবি ও লেখক শাশ্বতী ভট্টাচার্য, শিশির দাশগুপ্ত, তপোব্রত মুখোপাধ্যায়। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম





ঢাকা এর আরও খবর

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)