শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » সাগরে নৌকা ডুবে প্রাণ গেল বিশ্বনাথের তরুণের
প্রথম পাতা » সকল বিভাগ » সাগরে নৌকা ডুবে প্রাণ গেল বিশ্বনাথের তরুণের
শুক্রবার ● ২৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাগরে নৌকা ডুবে প্রাণ গেল বিশ্বনাথের তরুণের

---ষ্টাফ রিপোর্টার :: ইউরোপ যাওয়ার স্বপ্ন ভঙ্গ হলো সিলেটের বিশ্বনাথের তরুণের। ভূমধ্যসাগর পথে মরক্কো থেকে স্পেনে যাওয়ার পথে গত সোমবার রাতে নৌকাডুবিতে বিশ্বনাথের যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আবু আশরাফ (১৮)। সে উপজেলার অলংকারি ইউনিয়নের পেছি খুরমা (বড়বাড়ি) গ্রামের আশিক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই আবুল খায়ের। আবু আশরাফের করুণ মৃত্যুর সংবাদ শুনে বাবা-মা-সহ স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
সুত্রে জানা গেছে, মরক্কোর নাদুর থেকে নৌকায় করে প্রায় ৭৮ জন তরুণ স্পেনের ম্যালিনার উদ্দেশ্যে যাত্রা করে। ভুমধ্যসাগরে ইউরোপগামী তরুণবাহী নৌকাটি একসময় সাগরে ডুবে গেলে অনেকেই নিখোঁজ হন। এদের মধ্যে বিশ্বনাথের ১ তরুণসহ ৪ বাংলাদেশী তরুণের মৃত্যু ঘটে। নিহত আবু আশরাফের পারিবারিক সূত্রে জানাগেছে, প্রায় ১ বছর ২ মাস পূর্বে দালালের মাধ্যমে ইউরোপ যাওয়ার চুক্তি করেন আবু আশরাফের পরিবার। এতে ১৫লাখ টাকা দালালদের সাথে চুক্তি হয়। প্রথমে বাংলাদেশ থেকে আবু আশরাফ আলজেরিয়া যান। সেখান থেকে প্রায় ২০দিন আগে তিনি মরক্কোতে পাড়ি জমান। দালাল মরক্কো রেখে কয়েক দফা অবৈধ পথে ইউরোপ পাঠানোর চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়। সবশেষ গত সোমবার সাগর পথে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করেন আবু আশরাফ। এরআগের দিন রবিবার ইমুতে যাত্রার বিষয়টি দেশের পরিবারের কাছে ভয়েজ রেকর্ড পাঠান তিনি। এরপর থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকায় থাকা তাঁর খালাতো ভাই গত মঙ্গলবার সকালে ফোন করে দেশে থাকা স্বজনদের জানান, মরক্কো থেকে স্পেন যাওয়ার পথে আবু আশরাফকে বহনকারী নৌকা ডুবে গেছে। পরবর্তিত্বে (২৮ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে স্পেনে থাকা এক আত্বীয় ফোন করে পরিবারকে নিশ্চিত করেন, সাগরে নৌকা ডুবে আবু আশরাফ মারা গেছেন এবং তার মৃতদেহ স্পেনের মেরিলা শহরের একটি হাসপাতালে রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)