শিরোনাম:
●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা ●   কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান ●   আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা ●   আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের চরণস্পর্শে ধন্য ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার ●   এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা ●   খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণিল পিঠা উৎসব ও ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রাঙামাটি, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » ছাত্রলীগের মেধাবি নেতারাই দেশকে নেতৃত্ব দেবে লংগদুতে দীপংকর তালুকদার
প্রথম পাতা » কৃষি » ছাত্রলীগের মেধাবি নেতারাই দেশকে নেতৃত্ব দেবে লংগদুতে দীপংকর তালুকদার
শনিবার ● ২৩ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রলীগের মেধাবি নেতারাই দেশকে নেতৃত্ব দেবে লংগদুতে দীপংকর তালুকদার

---
ষ্টাফ রিপোর্টার :: জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাত্র সংগঠন টেন্ডারবাজি, দখলদারিত্ব করতে পারে না, ছাত্রলীগ মেধাবী ছাত্রদের সংগঠন৷ তিনি বলেন, আমার রাজনীতিও ছাত্রলীগ দিয়ে শুরু৷ এরপর আমি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি৷ আজকের ছাত্রলীগের মেধাবি নেতা কর্মীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে৷ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লংগদু উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন৷

তিনি আরো বলেন, আমরা যখন ছাত্রলীগ করতাম তখনও পার্বত্য অঞ্চলে জাতীয় রাজনীতির প্রভাব পড়েনি৷ পাহাড়ি শিক্ষার্থী ছাত্রলীগ করার কারণে অনেক নির্যাতনের শিকার হয়েছে৷ বর্তমানেও জেএসএসের কারণে পাহাড়ি ছাত্ররা ছাত্রলীগ করতে পারছে না৷ পাহাড়িরা জাতীয় রাজনীতি করতে চাইলে তাদের হত্যা ও গুম করার হুমকি দেয়৷ তারপরও পাহাড়ে বসবাসকারী সব মানুষের জন্যই উন্নয়নের ধারা অব্যাহত আছে৷ শত বাধা বিপত্তি পেরিয়ে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করেছে৷ অথচ একটি বিশেষ মহল এ অঞ্চলের উন্নয়নের ধারাকে ব্যহত করতে চাইছে৷
---
তিনি বলেন, নিজেদের টাকায় পদ্মাসেতু হবে এটা কোনদিন এদেশের মানুষ কল্পনাই করতে পারেনি৷ জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে৷ অর্থনৈতিকভাবে বেশ এগিয়েছে বাংলাদেশ, এমনকি তথ্যপ্রযুক্তি, যোগাযোগসহ বিভিন্ন খাতে অগ্রগতি অর্জন করেছে দেশ৷

বাংলাদেশ ছাত্রলীগ লংগদু উপজেলা শাখার সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক ক্যারল চাকমা, প্রচার সম্পাদক মমতাজ উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল বারেক সরকার, সাধারণ সম্পাদক জানে আলম৷

ছাত্রলীগ নেতা রাকিব হাসানের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ হানিফ রেজা, রাবেতা কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ হৃদয়৷

আলোচনা সভার পূর্বে সকাল দশটায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়৷ এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি দীপংকর তালুকদার কেক কাটার মধ্যদিয়ে ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ বিকেল পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷

আপলোড : ২৩ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২০মিঃ





আর্কাইভ