শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচিত হলেন মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেম
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচিত হলেন মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেম
রবিবার ● ২৪ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচিত হলেন মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেম

---

মাটিরাঙ্গা প্রতিনিধি :: দেশ ও জাতির অতন্ত্র প্রহরী ও জাতীর গর্বিত সন্তাদের প্রিয় প্রতিষ্ঠান মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অধীনস্ত মাটিরাঙ্গা পৌর কমান্ড’২০১৬ নির্বাচনে কমান্ডার পদে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মো: আবুল হাশেম৷ ১৩ জানুয়ারী শনিবার সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই ভোট গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়৷ সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত এই ভোট গ্রহন অনুষ্ঠান পরিচালনা করেন,জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা৷ ভোট গ্রহন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মুনছুর আলী ও পোলিং হিসেবে সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (বিডিআর) ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: খলিল৷ ভোট গ্রহনের পর গনণা শেষে বেলা ২টা ৪০মিনিটের দিকে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মুনছুর আলী মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের নব-নির্বাচিত কমান্ডার মো: আবুল হাশেমকে বিজয়ী হিসেবে ঘোষনা করেন৷ এ সময় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো: হানিফ হাওলাদার,দপ্তর সম্পাদক মো: মোস্তফা, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম হুমায়ুন কবির,মাটিরাঙ্গা উপজেলার যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আলী আশ্রাফ,মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এমএম জাহাঙ্গীর আলম,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম,পৌর আ:লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: লুত্‍ফর রহমান,মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অর্থ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জামাল উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য,সর্বমোট ৩৭টি ভোটের মধ্যে ৩৬টি ভোট কাষ্ট হলে গননার সময় ৩৫ ভোট বৈধ ১টি ভোট বাতিল হিসেবে গন্য হয়৷ এতে মোট ২১ ভোট পেয়ে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে মুক্তিযোদ্ধা মো: আবুল হাশেম বিজয়ী হন৷ এ সময় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সনত্মান কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সন্তানরা উপস্থিত ছিলেন৷

প্রসঙ্গত,পুর্বে পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্ব পালন কারী মুক্তিযোদ্ধা মো: মোসলেম উদ্দিনকে ৩২জন মুক্তিযোদ্ধা অনাস্থা দিন৷ তারপর নিয়মানুযায়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড লিখিতভাবে মো: মোসলেম উদ্দিনকে পদচ্যুত কররে মাটিরাঙ্গা পৌর কমান্ডের নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়৷

আপলোড : ২৪ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : দুপুর ২.১০মিঃ





আর্কাইভ