শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে: মোঃ সামসুল আরেফিন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে: মোঃ সামসুল আরেফিন
সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে: মোঃ সামসুল আরেফিন

---

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেছেন, সরকার প্রচেষ্ঠা চালালে ইসলাম ও হিন্দু ধর্মের ন্যয় অন্যান ধর্মের ক্ষেত্রেও বিবাহ নিবন্ধন প্রতিষ্ঠা করা সম্ভব৷ এটি চালু করা গেলে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব হবে৷ পাশাপাশি শিশু জন্মের পর পরই জন্ম নিবন্ধন যদি সঠিকভাবে করতে পারলেও এটি প্রতিরোধ করা সম্ভব৷ তিনি বলেন, আমরা যদি বাল্য বিবাহের কুফল সম্পর্কে মানুষকে জানাতে পারি যে বাল্য বিবাহ সমাজকে কতটুকু পিছিয়ে রাখে তাহলে ভবিষ্যতে সমাজ আরো অনেক এগিয়ে যাবে৷ তিনি বলেন, সচেতন নাগরিক হওয়া আমাদের খুবই জরুরী৷ আর এই সচেতনতা শুরু হয় কিশোর কিশোরী বয়স থেকেই৷ সমাজে বাল্য বিবাহ প্রতিরোধে এই কিশোর কিশোরী ক্লাব গুলো গুরুত্বপূর্ণ ভ্থমিকা রাখবে বলে আমার বিশ্বাস৷
রবিবার (২৪ জানুয়ারী) সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টী সাংস্কৃতিক ইন্সটিটিউটে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মসূচীর আওতায় পিয়ার লিডারদের রিফ্রেশার্স প্রশিক্ষনে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন৷
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের প্রশিক্ষক কামরুল ইসলাম, কলমপতি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের সদস্য সঞ্জয় কুমার দাশ, সুবর্ণা দাশ৷ স্বাগত বক্তব্য দেন জুরাছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা৷ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বীথি চাকমা৷
প্রধান অতিথির বক্ত্যবে জেলা প্রশাসক বলেন, আমরা জানি যে মানুষের জীবনের যে কয়েকটি সময় আসে তার মধ্যে শিশু কাল, কিশোর এবং তরুন ও বৃদ্ধ কাল৷ প্রত্যোকটি কাল মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ শিশুদের জন্য মানুষের শৈশব অবস্থা এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কিশোর বয়সটা বেশী গুরুত্বপূর্ন কারণ তারা কিশোর কিশোরী বয়সে নিজেদেরকে অনেকটা বড় ও স্বাধীন মনে করে৷ কিন্তু এই স্বাধীনতা ভোগ করতে গিয়ে তারা সামাজিক শৃংখলা থেকে বের হয়ে যেতে পারে৷ সাধারনত এই বয়সেই কিশোর কিশোরীদের মধ্যে নেশা গ্রহণ শুরু হয়৷ এদের বিষয়ে যদি আমরা সচেতন না হই এই নেশার গ্রাস ছোঁবল মেরে কিশোর কিশোরীদের মেরুদন্ডহীন করে ফেলবে ভবিষ্যতে আর কখনোই তারা মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারবেনা৷ তিনি বলেন, কিশোর কিশোরীররাই আমাদের দেশের সু-ভবিষ্যত্‍ নাগরিক এবং এই ভবিষ্যত্‍ নাগরিকদের আমরা যদি সঠিকভাবে গড়ে তুলতে না পারি তাহলে তাদের ভবিষ্যত্‍ অনিশ্চিত হয়ে পরবে৷
তিনি বলেন, আমরা আমরা জানি শিশু বয়সেই যদি কোন মেয়ের বিয়ে হয় তাহলে যেটা সমস্যা হয় একদিকে তার শারীরিক, মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, শিক্ষা সমস্যাসহ নানা সমস্যা এই বাল্য বিবাহের ফলে হয়৷ আমরা যদি মেয়েদের পড়ালেখা করিয়ে অনত্মত ইন্টার পর্যনত্ম শিক্ষিত করতে পারি তাহলে তারা ১৮বছরটা পার করতে পারবে৷ ভবিষ্যতের সমস্যাগুলোকে অনেকটা নিরসন করতে পারবে৷ তাই কিশোর কিশোরী ক্লাবের মাধ্যে সমাজে সচেতনতা বার্তাগুলো অব্যাহৃত রাখতে হবে যাতে করে আমাদের বাল্য বিবাহ প্রতিরোধ করা যায়৷
তিনি এই প্রশিক্ষণের সফলতা কামনা করে বলেন, সরকারের প্রচেষ্ঠায় আশা করি এই কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে আমাদের সমাজে সচেতনতা এবং তাদের নিজেদের পথচলাকে সুন্দর ও সুগম করে তুলতে পারবে৷ তিনি বলেন, যারা ইতিপূর্বে এ প্রশিক্ষণ কোর্স গ্রহণ করেছে তারা নতুন করে আবারো প্রশিক্ষণে যে সকল বিষয়ে তাদের সমস্যা ও প্রশ্ন ছিল সেগুলো নিরসন করতে পারবে৷ এই প্রশিক্ষনের মাধ্যমে নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবে৷ অনুষ্ঠিত প্রশিক্ষণে ২টি গ্রুপে ২দিন করে মোট ৪দিনব্যাপী প্রশিক্ষণে জেলার ৯৬জন কিশোর কিশোরী প্রশিক্ষণ গ্রহণ করবে৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)