শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ মার্চ ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » ৪ দফা দাবিতে আমরণ অনশনে শাবি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থীরা
প্রথম পাতা » সকল বিভাগ » ৪ দফা দাবিতে আমরণ অনশনে শাবি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থীরা
বুধবার ● ১১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪ দফা দাবিতে আমরণ অনশনে শাবি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থীরা

---সিলেট প্রতিনিধি :: আজ বুধবার ১১ মার্চ সকাল ১১টা থেকেই ৪ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বর্তমান ছাত্র উপদেষ্টা মুহাম্মদ ওমর ফারুকের পদত্যাগ, শিক্ষার্থীদের প্রস্তাবিত তালিকা থেকে পরবর্তী ছাত্র উপদেষ্টা নিয়োগ, ভুক্তভোগী শিক্ষার্থীর ব্যাচের কোনো প্রকার একাডেমিক কর্মকান্ডের (ক্লাস নেয়া, পরীক্ষা, ল্যাব, ভাইভা অথবা প্রথম বা দ্বিতীয় পরীক্ষক হিসেবে খাতা দেখা) সাথে বর্তমান বিভাগীয় প্রধান শামছুন নাহার বেগম ও মুহাম্মদ ওমর ফারুক সংশ্লিষ্ট থাকতে পারবেন না, বিভাগীয় প্রধানকে এ ন্যাক্কারজনক ঘটনার জন্য ছাত্রদের নিকট জবাবদিহি করতে হবে। এই ৪ দফা দাবিতে শাবি বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন ‘এ’ এর সামনে আমরণ অনশনে বসেছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

আমরণ অনশনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, ‘আমরা বাধ্য হয়ে আমরণ অনশনে বসেছি। ২ মার্চ আমাদের দাবি পেশ করেছি। কিন্তু তারা এ বিষয়ে কোন ব্যাখ্যা না দিয়ে উল্টো গত ৪ মার্চ কোন কারণ ছাড়া ক্লাস পরীক্ষা বন্ধ করে দিয়েছে। আমরা গত ৭ দিন থেকে আন্দোলন করে যাচ্ছি। তবে কোন শিক্ষক আলোচনা মাধ্যমে এ বিষয় সমাধান করার জন্য আসেনি।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘বিভাগে তো এমন কোন জরুরী অবস্থা জারি করা হয় নি তবে কেন ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হলো। একটা বিষয় মনে রাখা দরকার বিভাগের স্টেক হোল্ডার আমরাও। তবে কেন আমাদের সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে এ সিদ্ধান্ত। আমরা বারবার আলোচনার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। তবে শিক্ষকরা ক্লাস পরীক্ষা না নেওয়ার ব্যাপারে অটল। ‘পরের মাস থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এ সময় ক্লাস পরীক্ষা বন্ধ করে দেওয়ার ফলে আমাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। আমরা ক্লাসে ফিরতে চাই।’ তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবো।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, গত ২৯ ফেব্রুয়ারি বিভাগের রজতজয়ন্তী উৎসব পালনকালে বিভাগের এক শিক্ষার্থীকে একাডেমিক ফলাফল নিয়ে হুমকি দেন ‘এমসি কলেজ’র এক শিক্ষক। এ সময় বিভাগের ছাত্রউপদেষ্টা ও বিভাগীয়প্রধান সেখানে উপস্থিত ছিলেন। তবে বহিরাগত শিক্ষককে বাধা প্রদান না করে দাঁড়িয়ে থাকেন বিভাগের শিক্ষকরা।

এতে গত ২ মার্চ শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের কাছে ঘটনার জবাবদিহিতা ও বিভাগের ছাত্রউপদেষ্টার পদত্যাগসহ চার দফা দাবি পেশ করেন। দাবি জানানোর পরের দিন ভিকটিম ছাত্রসহ আরও কিছু শিক্ষার্থীকে বিভাগীয় প্রধানের রুমে ডাকা হয়। তখন বিভাগীয় প্রধানের রুমে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বাগ্বিতন্ডা হয় । এর প্রেক্ষিতে ৪ মার্চ অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়ে নোটিস বোর্ডে বিজ্ঞপ্তি টানিয়ে দেয় বিভাগের প্রধান।

এ বিষয়ে বিভাগের প্রধান অধ্যাপক ড. শামছুন নাহার বেগমের মোবাইলে যোগাযোগ করলে তিনি কল ধরেন নি।

এ বিষয়ে স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে। তার যে দাবিগুলোর কথা আমাকে বলেছে সেগুলো আমি বিভাগের শিক্ষকদের কাছে পৌঁছে দিয়েছি। সবাই যদি চায় এ অবস্থা থেকে উত্তরণের জন্য তাহলে সেটা এখন সম্ভব।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)