শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে মধ্যরাতে কালবৈশাখীর হানা
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে মধ্যরাতে কালবৈশাখীর হানা
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে মধ্যরাতে কালবৈশাখীর হানা

---হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: সিলেটে মধ্যরাতে কালবৈশাখীর ঝড় হানা দিয়েছে। নগর এলাকা ছাড়াও সিলেটের বিভিন্ন উপজেলায় তান্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড়ের কারনে নগরীতে সাময়িক এবং নগরীর কিছু এলাকা ও সিলেটের কয়েকটি উপজেলায় এখনো বিদ্যুৎ বিভ্রাটে রয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১২ টে থেকেই আকাশ মেঘলা হতে শুরু করে। আর রাত ১-২০ মিনিটে তা রুপ নেয় কালবৈশাখীর তান্ডবে। মেঘের গর্জনের পর ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ে ধুলোবালি উড়তে শুরু করে। সেই সাথে শুরু হয় বিদ্যুৎ বিভ্রাট। ফলে আকস্মিক বিড়ম্বনায় পড়েন নগরবাসী। তবে ১ ঘন্টা ৩০ মিনিট স্থায়ী এ কালবৈশাখীর তান্ডবে গাছ-গাছালী ভাঙ্গলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সিলেট নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়েও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে। কোন কোন স্থানে শিলাবৃষ্টিও হয়েছে বলে জানা গেছে। এসময় সিলেট শহর ও শহরতলিতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কালবৈশাখীর হঠাৎ তান্ডবে বিদ্যুতের লাইনের ওপর গাছের ডাল পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। ফলে বেশ কয়েক ঘন্টা অন্ধকারে থাকে পুরো নগরী। কোন কোন জায়গায় শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। পুর্বেই সিলেটসহ দেশের সব অঞ্চলেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর।

উল্লেখ্য, আবহাওয়ার অধিদফতরের পূর্বাভাস ছিল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের শ্রদ্ধা

সিলেট : আজ শুক্রবার ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলায় (বর্তমান নাম মুজিবনগর) শপথ গ্রহণ করেছিল বাংলাদেশের প্রথম সরকার ‘মুজিবনগর সরকার’। মুজিবনগর দিবসের সিলেট জেলা বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম (ইউকে) এক আলোচনা সভা আয়োজন করেছিল। কিন্তু করোনাভাইরাসের কারনে পরিস্থিতি জটিল আকার ধারন করায় সেই আলোচনা সভা স্থগিত করা হয়েছে এবং আলোচনা সভার পরিবর্তে বিবৃতি প্রদান করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মুজিবনগর সরকারের সকল সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম (ইউকে) সিলেট জেলার নেতৃবৃন্দ বলেন, স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বেশি কার্যকরী ও সুদৃরপ্রসারী সাংবিধানিক পদক্ষেপ ছিল মুজিবনগর সরকার গঠন এবং প্রাতিষ্ঠানিকভাবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করে বিশ্বব্যাপী প্রচারের ব্যবস্থা করা। এর ফলে বাঙালীদের সদ্য শুরু হওয়া সশস্ত্র মুক্তিযুদ্ধ লাভ করে বিশাল ব্যাপকতা এবং শুরু হয় বিশ্বব্যাপী আমাদের স্বপক্ষে জনসমর্থন অর্জনে ব্যাপক সাড়া।

প্রকৃতপক্ষে ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী দলের নেতাদের দ্বারা আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকার গঠন করাটা ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপক্ষে বিশ্বব্যাপী জনমত গঠনে একটা অতীব গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য প্রক্রিয়া যা একদিকে যেমন স্বাধীনতা অর্জনের জন্য সরকার প্রতিষ্ঠা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক তৎপরতার স্বপক্ষের কর্মকান্ড বিশ্ব মিডিয়াতে ব্যাপক প্রচারণা, অন্যদিকে পাকিসত্মানী বাহিনী কর্তৃক নিরীহ নিরস্ত্র দেশবাসীদের ওপর আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে অমানুষিকভাবে হামলা চালিয়ে হাজার হাজার লোককে নির্মমভাবে হত্যার ঘটনা ব্যাপক প্রচারণা ও বিশ্বব্যাপী নিন্দার জোয়ার ও স্বাধীনতার পক্ষে বিশ্বজনমত তৈরী করা।

মুজিবনগর সরকার গঠন করা ছিল একটা বাসত্মবসম্মত ও সময় উপযোগী সাংবিধানিক পদক্ষেপ। এটা আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম একটা উজ্জ্বল ঘটনা এবং জাতীয় জীবনের একটা বিশেষ গুরম্নত্বপূর্ণ দিন। ২৫ মার্চ রাতের অন্ধকারে পাকবাহিনীর জ্বালাও, পোড়াও, হত্যা ও লুটপাটের পৈশাচিক কর্মকান্ড শুরু করার পর আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্বাধীনতার স্বপক্ষের লোকেরা আত্মরক্ষার জন্য আত্মগোপন করতে বাধ্য হয় দেশের এখানে সেখানে। এমনি পরিস্থিতিতে স্বাধীনতার স্বপক্ষের সবাইকে একত্রিত করে একটা সরকার গঠন করা এবং পাকিস্থানের মতো একটি শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে অল্প সময়ের মধ্যে বিজয় ছিনিয়ে আনা ছিল সত্যিই একটা কঠিন কাজ। আর এই সুকঠিন কাজটা সুচারুভাবে সুসম্পন্ন করে ঈপ্সিত লক্ষ্য অর্জন করতে সমর্থ হয়েছিল মুজিবনগর সরকার। তাই আমরা মুজিবনগর সরকারের সকল সদস্যের প্রতি জানাই স্বশ্রদ্ধচিত্তে গভীর শ্রদ্ধা।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)