শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » সরকারী স্থাপনাসহ হুমকির মুখে কয়েক হাজার ঘরবাড়ি
প্রথম পাতা » জনদুর্ভোগ » সরকারী স্থাপনাসহ হুমকির মুখে কয়েক হাজার ঘরবাড়ি
বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারী স্থাপনাসহ হুমকির মুখে কয়েক হাজার ঘরবাড়ি

---
সিংড়া প্রতিনিধি :: (৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৩.৩০মিঃ)
কত্তবার চেয়ারম্যান (মেয়র) আইস্যা দেইখ্যা গেছে, তার লোকেরা ফিত্তা ধইর্যা মাইপ্যা গেছে ৷ কোন কাম হয় নাই ৷ আমরা ঘরের দরজা না লাগাইয়্যা ঘুমাই ৷ ঘুমের মাঝেও আতংকে থাকতে হয় আমাগো ৷ আসল (পূর্বের) চেয়ারম্যান কাম করে নাই ৷ আমাগো ঠকাইয়্যা খালি ভোট নিছে ৷ এবার বান (বাঁধ) না দিলে আর রক্ষা নাই ৷ আমরা নিরাপদে থাইকতে চাই, আমরা বাঁইচতে চাই ৷ কথাগুলো বলছিলেন, নাটোরের সিংড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের গাইন পাড়া মহল্লায় শতাধিক বাঁশের খুঁটির উপর ঘর নির্মাণ করে ঝুঁকিপূর্নভাবে বসবাসরত শ্রীমতি গোলাপী রানী সুত্রধর ৷ বুধবার সকালে এ প্রতিনিধির সাথে আলাপকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন ৷ গোলাপী রানী ওই মহল্লার কাঠমিস্ত্রী অখিল চন্দ্র সুত্রধরের স্ত্রী ৷
এ পরিবার ছাড়াও মহল্লার আকবর আলী ,শামসুল আলম ,চয়েন ,গুপহার প্রাং , দিদার ,অরুণ ,বরুণ , পূর্ণিমা ,হায়দার হোসেন,হাবিব , ধলু , রাধা রানী, শিরীন, মিঠু, শাপলা, রাবিয়া সহ ২০-২৫টি পরিবারের মানুষ দীর্ঘদিন থেকে এভাবেই ঝুঁকিপূর্নভাবে বসবাস করে আসছে ৷ ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার বিজলী, তরুণ, স্বপন,আক্কাছ, গোবিন্দ, কুলপি সহ ১২-১৫টি পরিবার অন্যত্র জায়গা কিনে কেহবা ভাড়া বাড়িতে থেকে জীবন যাপন করছে ৷ নদী তীরবর্তী হওয়ায় বিশেষ করে নিংগইন, বালুভরা, কতুয়াবাড়ী, পারসিংড়া, গোডাউনপাড়া, মহেশচন্দ্রপুর, দমদমা, মসিন্দা, চকগোপাল, গাইনপাড়া ও সিংড়া বাজার এলাকার অবস্থিত পরিবারগুলো অনিশ্চিতভাবে বসবাস করছে ৷ এ সকল এলাকায় দ্রুত বাঁধ নির্মাণ জরুরী হয়ে পড়েছে ৷
আত্রাই নদীর শাখা গুড়নাই, বারনই ও নারদ নদী বেষ্টিত সিংড়া পৌরসভা এলাকা রক্ষায় শহর রক্ষা বাঁধ নির্মাণ এখন এ পৌরসভার নাগরিকদের প্রাণের দাবীতে পরিনত হয়েছে ৷ দীর্ঘদিন থেকে নাগরিকরা এ দাবী করে আসলেও দাবীটি মাথা ব্যথার কারন হয়নি পৌর কর্তৃপক্ষের ৷ বিগত দিনে তিন কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের সহযোহিতায় এ প্রকল্পের কাজ শুরু হলেও পৌর কর্তৃপক্ষের উদাসিনতা ও অসহযোগিতার কারনে মুখ থুবরে পড়ে আছে প্রকল্পটি ৷ এতে করে নদী তীরবর্তী কয়েক হাজার ঘরবাড়ি, মসজিদ, মন্দির, শ্মশান,সিংড়া বাজার, সরকারী হাসপাতাল কোয়াটার এবং প্রাণি সম্পদ অফিস, গোরস্থান হুমকির মুখে রয়েছে ৷ যে কোন সময় ভূমিধ্বসে পৌরসভার গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ ধসে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে ৷ তাছাড়া প্রাণহানী ঘটতে পারে ঝুঁকিপূর্নভাবে বসবাস করা ওই সকল মানুষের ৷
সিংড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের গাইন পাড়া মহল্লার কাঠমিস্ত্রী অখিল চন্দ্র সুত্রধর জানান, নদী গর্ভে ঘরবাড়ি বিলীন হওয়ার আতংকে রাতের বেলায় চোখে ঘুম আসে না ৷ কাঠমিস্ত্রীর কাজ করে ৫৫/৬০ বছর যাবত এ মহল্লায় বসবাস করছি ৷ অর্থের অভাবে অন্যত্র জায়গা কেনার সামর্থ নাই ৷ প্রায় দেড় বছর আগে বন্যার সময়ে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকাকালে আমাদের ঘরবাড়ি নদী গর্ভে ধসে গিয়েছিল ৷ ১৫বছর যাবত পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন সাবেক মেয়র শামিম আল রাজি মু.সিহানুর রহমান ৷ কিন্তু আমাদের এ বিষয়ের কোন উন্নতি হয়নি ৷
---
একই মহল্লায় হায়দার সওদাগর জানান, এ মহল্লার পশ্চিমে ছোট একটি জলাশয় ছিল ৷ তারপর দুপাশের মাটি ভাঙ্গনের কারনে বর্তমানে তা বৃহত আকার ধারণ করেছে ৷ প্রায় দেড় বিঘার মত জমি নদী গর্ভে বিলীন হয়েছে ৷ বন্যার সময় সবার ঘরে পানি উঠে আসে ৷
জানা গেছে, আত্রাই নদীর শাখা গুড়নাই,বারনই ও নারদ নদী বেষ্টিত সিংড়া পৌরসভা ৷ প্রতি বর্ষা মৌসুমে পৌর শহর ভেঙ্গে ধীরে ধীরে নদীতে মিশে যাচ্ছে ৷ নদীপাড়ের মানুষ ব্যক্তিগত প্রচেষ্টায় সবসময়ই তা রক্ষার চেষ্টা করেন ৷ নাগরনদের পূর্বপাড় সংলগ্ন দুইটি গুরুত্বপূর্ণ সরকারী সেবা প্রতিষ্ঠান অবস্থিত ৷ এরমধ্যে একটি উপজেলা প্রাণি সম্পদ অফিস ও অপরটি হাসপাতালের আবাসিক এলাকা৷  ভাঙ্গনের কারনে স্বাস্থ্য কমপ্লেক্স পশ্চিম প্রাচীরসহ আবাসিক ভবন এখন হুমকির মুখে ৷ ইতোমধ্যে প্রাণি সম্পদ অফিসের ১০শতাংশ জায়গা নদী গর্ভে মিশে গেছে ৷ তাছাড়া নদী ভাঙ্গন ও সুরক্ষা না থাকার কারনে আবাসিক ভবন অনুপযোগী হয়ে পড়ছে ৷ এতে করে জনগণ কাংখিত সেবা হতে বঞ্চিত হচ্ছে ৷ তাই নদী তীরবর্তী কয়েক হাজার ঘরবাড়ি, মসজিদ,মন্দির,শ্মশান, সিংড়া বাজার,সরকারী হাসপাতাল কোয়াটার এবং প্রাণি সম্পদ অফিস,গোরস্থান রৰায় জরুরী ভাবে বাঁধ নির্মাণের দাবী স্থানীয় ভুক্তভোগীদের ৷
এ ব্যাপারে সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস এ প্রতিনিধিকে জানিয়েছেন, গত ২০ জানুয়ারী তিনি সিংড়া পৌরসভার মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন ৷ তবে এখনো পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পাইনি ৷ শহর রক্ষা বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তার নির্বাচনী ইশতেহারে শহর রক্ষা বাঁধ নির্মাণের উপর অধিকতর গুরুত্ব দেয়া হয়েছে ৷ তিনি দায়িত্ব পেলে দ্রুত পৌরসভার স্থাপনা, বাড়ি ও সরকারী সম্পদ রক্ষার জন্য তিনি শহর রক্ষা বাঁধ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন ৷





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ