শিরোনাম:
●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রাঙামাটি, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কৃষি » সাদা সোনা নামে খ্যাত গলদা চিংড়ি উৎপদনে সাফল্যের পথে পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামার
প্রথম পাতা » কৃষি » সাদা সোনা নামে খ্যাত গলদা চিংড়ি উৎপদনে সাফল্যের পথে পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামার
রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাদা সোনা নামে খ্যাত গলদা চিংড়ি উৎপদনে সাফল্যের পথে পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামার

---আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: করোনা ভাইরাসে সারাদেশ আক্রান্ত, জীবনের ভয়ে সবাই এখন হোম কোয়ারেন্টাইনে।
ঠিক এই মুহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন দিনাজপুরের পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক মুসা কালিমুল্লা।
বিশ্ব হ্যাচারী নামে পরিচিত পার্বতীপুরের এ প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন যাবত নানা কারণে অবহেলিত থাকলেও দায়িত্ব নেয়ার পর তার অক্লান্ত পরিশ্রমের ফলস্বরুপ প্রতিষ্ঠানের রুপ পরিবর্তন হওয়ার পথে।
মহান মুক্তিযুদ্ধের পর করোনায় লক ডাউনকে অর্থনীতিতে সবচেয় বড় আঘাত মনে করছেন অর্থনীতিবিদরা। তার মধ্যে চার দিকের সমস্যা ও ভেঙ্গেপড়া মানুষদের জন্য একটি সু-সংবাদ বয়ে এনেছেন পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামার। দেশের উত্তর ও উত্তর-পশ্চিম জনপদের দুই বিভাগ রংপুর এবং রাজশাহী’র ১৬ জেলার ১২৫ উপজেলার মাছ চাষীদের জন্য সু-সংবাদটি হচ্ছে চলতি ২০২০ উৎপাদন বছরে লোনা পানির মাছ গলদা চিংড়ি এবার থেকে স্বাদু পানি তথা এ অঞ্চলের পুকুরে চাষ করা যাবে। মৎস বীজ উৎপাদন খামার, পার্বতীপুর দিনাজপুর এর খামার
ব্যবস্থাপক মোঃ মুসা কালিমুল্লা এমন তথ্য জানিয়ে বলেন, দেশের দক্ষিন ও দক্ষিন পশ্চিমের মাছ চাষীরা দীর্ঘদিন ধরে গলদা চিংড়ি চাষ করে আসছেন। তারা প্রতি বছর কোটি কোটি টাকার উৎপাদিত চিংড়ি মাছ বিদেশে রপ্তানী করে থাকেন।
তিনি বলেন, উত্তরাঞ্চলের মাছ চাষীদের স্বপ্ন ছিলো তারাও তাদের পুকুর বা জলাশয়ে চিংড়ি চাষ করবেন। তাদের সে স্বপ্ন বাস্তবায়নে ২০২০ উৎপাদন বছরে তার খামারে গলদা চিংড়ির পোস্ট লার্ভা (পিএল) এবং জুভেনাইল উৎপাদনে কাজ শুরু করেছেন।
তিনি জানান, চলতি মাসের ৭ তারিখে পায়রা নদী, আমতলী, বরগুনা থেকে চিংড়ির মা মাছ সংগ্রহ করা হয়েছে। এর আগে পেকুয়া, কক্সবাজার থেকে লোনাপানি সংগ্রহ করা হয়। তিনি জানান, গলদা চিংড়ির পোস্ট লার্ভা উৎপাদনের জীবন চক্রের শুরুতে লবন পানির প্রয়োজন (ব্রাইন ওয়াটার) হয়। খামারে পিএল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ লাখ ও জুভেনাইল ৫০হাজার নির্ধারণ করা হয়েছে। নিবিড় পরিচর্যা ও গবেষণা করে ইতিমধ্যে প্রায় ২০ লক্ষ লার্ভা ৬টি এল.আর.টিতে (লার্ভি রিয়ারিং ট্যাংক) লালন পালন করা হচ্ছে। ইতিমধ্যে লার্ভির বয়স
১৯দিন অতিক্রম করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লার্ভার সার্বিক অবস্থা ভালো রয়েছে। সবকিছুর অনুকুল পরিবেশ থাকলে গলদা চিংড়ির পোস্ট লার্ভা ২৮ হতে ৩৫ দিনের মধ্যে শুধুমাত্র রংপুর রাজশাহী বিভাগে নয় সারাদেশের মাছ চাষীরা এখান থেকে সংগ্রহ ও চাষ করে ব্যাপক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। এই মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মাছ চাষীদের জন্য আরও একটি সু-সংবাদ দিয়েছেন।
তিনি বলেছেন, মাছ চাষীরা পুকুরে রুই জাতীয় মাছের সাথে অথবা একক ভাবেও স্বাদু পানিতে গলদা চিংড়ির চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।
মুসা কালিমুল্লা গত বছরের ৩১ ডিসেম্বর খামার ব্যবস্থাপক হিসেবে পার্বতীপুরে যোগদান করেন। এর আগে তিনি ২০১৭, ২০১৮ ও ২০১৯ উৎপাদন বছরে কুড়িগ্রাম মৎস্য বীজ উৎপদন খামারে গলদা চিংড়ি চাষসহ বিভিন্ন কার্প জাতীয় মাছের উৎপাদনে সরকারের দেয়া লক্ষ্যমাত্রার অধিক অর্জনে সক্ষম হয়েছেন।
উল্লেখ্য, পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামারে শুধুমাত্র গলদা চিংড়িই নয় দেশীয় জাতের মাছ শিং, মাগুর, গোলশা ট্যাংরা, পাবদা এবং কুচিয়াসহ অন্যান্য মাছ চাষের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম রেজাউল করিম এবং মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগের উপ-পরিচালক ড. মোহাঃ সায়নার আলম খামার ব্যবস্থাপককে সার্বিক সহযোগীতা ও দেখভাল করে আসছেন বলে জানান এই কর্মকর্তা।

দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম রেজাউল করিম এ বিষয়ে বলেন, মুসা কালিমুল্লা এর আগে কুড়িগ্রাম জেলায় তিন উৎপাদন বছরে চিংড়ির পিএল উৎপাদনে সফলতা অর্জন করেছেন। ফিল্ড কর্মকর্তা হিসেবে পার্বতীপুরেও তিনি সফল হবেন বলে তিনি আশাবাদী।

মৎস্য অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক ড. মোহাঃ সায়নার আলম জানান, এই মুহুর্তে তার সফলতার সম্পর্কে কিছুই বলা যাবে না। কেননা নির্দিষ্ট সময় এখন পার হয়নি। তবে চিংড়ি চাষে মুসা কালিমুল্লার সফলতার ব্যাপাওে আশাবাদ ব্যক্ত করেন রংপুর বিভাগের এ কর্মকর্তা।





কৃষি এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)