শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » করোনা : একদেশে দুই আইন,দুই নির্দেশনা
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » করোনা : একদেশে দুই আইন,দুই নির্দেশনা
রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা : একদেশে দুই আইন,দুই নির্দেশনা

---সাইফুল হক  :: যাদের ঘরে মোটামুটি খাবার ব্যবস্থা আছে তাদের জন্য এক রকম নির্দেশনা ; আর যাদের ঘরে খাবার নেই,নগদ টাকা বলতে কিছুই নেই তাদের জন্য আরেক নির্দেশনা, আর এক জীবন !
করোনা সংক্রমণজনীত ঝুঁকির কারণে আদালত খোলার সিদ্ধান্ত স্থগিত, কিন্তু গারমেন্টস চালু হচ্ছে।

বায়ারদের চাহিদা পূরণের যুক্তিতে অর্ডার রক্ষার কারণ দেখিয়ে আজ থেকে করোনার হটস্পট হিসেবে আলোচিত নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকায় বেশ কিছু গারমেন্টস কারখানা খুলছে। ৪ এপ্রিলের মত দূর দূরান্ত থেকে আবারও জীবনের ঝুঁকি নিয়ে, পায়ে হেটে, যে যেভাবে পারে শ্রমিকরা কারখানায় আসতে শুরু করেছেন। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই নাকি কারখানা খোলা হচ্ছে।যেখানে এখনও অব্দি অধিকাংশ ডাক্তার, নার্সসহ চিকিৎসা কর্মীদেরই উপযুক্ত সুরক্ষা নেই, অধিকাংশ হাসপাতালেরই বেহাল দশা সেখানে গারমেন্টস শ্রমিক আর গারমেন্টস কারখানায় স্বাস্থ্য সুরক্ষা! ভরা বৈশাখে একেবারে আষাঢ় এর গল্প! গারমেন্টস কারখানার যে কর্ম পরিবেশ সেখানে কিভাবে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব রক্ষা করে কাজ করা সম্ভব?
করোনা সংক্রমণের ঝুঁকির কারনে সীমিত পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত নেবার পরেও বিপদ না বাডাতে সেই সিদ্ধান্ত আবার স্থগিত করা হয়েছে। পরিস্থিতি যদি এই রকম ঝুঁকিপূর্ণ হয় তাহলে হাজার হাজার শ্রমিককে নিয়ে কিভাবে গারমেন্টস কারখানা চালু করার সিদ্ধান্ত হয়!!ইতিমধ্যে গণমাধ্যম করোনা ভাইরাসে ছয় জন গারমেন্টস শ্রমিকের মৃত্যু এবং অনেকেরই সংক্রমিত হবার খবর প্রকাশ করেছে। ক’দিন আগে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে গাজীপুর জেলার এসপি- ডিসি মালিকদের স্বেচ্ছাচারীতায় অপরিকল্পিতভাবে গারমেন্টস খোলায় শ্রমিকদের পাশাপাশি সমগ্র গাজীপুর কিভাবে করোনার হটস্পট পরিনত হয়েছে তা ব্যাখ্যা করেছেন।
বাংলাদেশকে করোনা সংক্রমণ বিস্তারের জন্য আগামী এক মাসকে সবচেয়ে বিপজ্জনক হিসাবে ব্যাখ্যা করা হচ্ছে।এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আবার কিভাবে গারমেন্টস কারখানা চালু করার মত হঠকারী ও আত্মঘাতী সিদ্ধান্ত নেয়া হয়?শ্রমিকেরা আক্রান্ত হলে মালিকসহ বাকি জনগোষ্ঠী কি নিরাপদে থাকবেন, এরকম কি কোন গ্যারান্টি আছে?কেন মুনাফার লোভের আগুনে আবার অসহায় শ্রমিকদেরকে বিপদগ্রস্ত করছেন, পুরো দেশটাকেও বড় ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন?
গতকাল মালিকপক্ষ গারমেন্টস খোলা নিয়ে অনলাইন মিটিং করেছেন এবং কারখানা চালুর পক্ষে পত্রিকার গুরুত্বপূর্ণ সম্পাদক ও অর্থনীতিবিদদেরকেও তাদের পক্ষে টানার চেষ্টা করেছেন। এদের সবার মতামত জানার সুযোগ হয়নি সত্য; কিন্তু এটা সত্য যে করোনা এমন একটা ‘নীতিবর্জিত’ ভাইরাস যে এর ধনী -গরীব,মালিক - শ্রমিক , ধর্ম -বর্ণ বাদবিচার নেই। সে কারণে শ্রমিকেরা বিপদগ্রস্ত হলেও অন্যেরা বিপদমুক্ত থাকবেন এর কোন নিশ্চয়তা নেই।
তবুও আশা করতে দোষ কি - সরকার গারমেন্টস মালিকদের অঘোষিত ‘সুপার সরকারকে’ নিয়ন্ত্রণে রাখবেন এবং নিজেদের দ্বিমুখী, স্ববিরোধী ও সমন্বয়হীন নীতি - কৌশল থেকে বেরিয়ে আসবেন। তা না হলে নিজেরাও বিপদে পডবেন,দেশটাকেও বড় ধরনের বিপদে ফেলবেন।

লেখক : রাজনীতিবিদ ও কলাম লেখক, সাইফুল হক, সাধারন সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

সূত্র : পেইজবুক পেইজ থেকে ।





আর্কাইভ