শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » চাতলাপুর চা বাগানের ৭৭ চা শ্রমিক পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রথম পাতা » প্রধান সংবাদ » চাতলাপুর চা বাগানের ৭৭ চা শ্রমিক পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাতলাপুর চা বাগানের ৭৭ চা শ্রমিক পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

---এম এ কাদির চৌধুরী ফারহান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: করোনা ভাইরাস মোকাবেলায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের দরিদ্র অসহায় ৭৭ চা শ্রমিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খ্রিষ্টীয় ধর্মীয় সংগঠন ন্যাজারিন মিশন বাংলাদেশ এর উদ্যোগে আজ বুধবার ২৯ এপ্রিল দুপুরে চাতলাপুরের চৌচল্লিশ পাট্টা এলাকার শিশু উন্নয়ন কেন্দ্র প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়নের সদস্য রাম জনম ভর, ন্যাজারিন মিশন বাংলাদেশ আঞ্চলিক কর্ম️কর্তা তরুন বারিকদার, চাতলাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী, সাজু রায়, মমি নায়েক প্রমুখ।

উদ্যোক্তারা জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষজন এখন গৃহবন্ধী। ফলে দুর্ভগে পড়েছেন দুঃস্থ ও অসহায় মানুষজন। তাই সরকারের খাদ্য সহায়তার পাশাপাশি মানবিক বিবেচনায় অসহায় কর্ম️হীন মানুষের পাশে এগিয়ে এসেছে ন্যাজারিন মিশন বাংলাদেশ। ৭৭টি পরিবারে প্রতি পরিবারের প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, সুজি, লবন, সাবান ও বিস্কুট।

কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় অন্তস্বত্তা নারীসহ ৩ জন গুরুতর আহত

কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জে টাকা ধার না দেওয়ায় একটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় সীমানন্তবর্তী ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামের করম উদ্দিনের (৫৫) বসতঘরের আসবাবপত্র ভাংচুর, লুটপাট ও অন্তস্বত্তা নারীসহ ৩জনকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গত ২৭ এপ্রিল সোমবার এ ঘটনাটি ঘটলে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে।

কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলা সূত্রে (মামলা নং/১৭.জিআর/৭১/২০২০ইং) জানা যায়, কানাইদেশী গ্রামের প্রতিবেশী সাদেক মিয়া করম উদ্দিনের কাছে টাকা ধার না পেয়ে ক্ষিপ্ত ছিলেন। ফলে মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে সাদেক মিয়া সংঘবদ্ধভাবে করম উদ্দিনের বাড়িতে গিয়ে হামলা ও লুটপাট চালান। এ সময় করম উদ্দিনের সাত মাসের অন্তস্বত্ত্বা পূত্রবধুসহ আরও দুই জন গুরুতর আহত হন। করম উদ্দীন অভিযোগ করেন, এ সময় ঘরের শোকেসের ড্রয়ারে রক্ষিত প্রবাসীর পাঠানো পঞ্চাশ হাজার টাকাও তারা লুটপাট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি️ করে। অবস্থা গুরুতর দেখে কর্ত️ব্যরত চিকিৎসক তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্ত️মানে অন্তস্বত্ত্বা নারী অলিমা বেগম ও তার স্বামী ওয়ারিস মিয়া সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সম্পর্কে️ জানতে চেয়ে অভিযুক্ত সাদেক মিয়াকে পাওয়া যায়নি। মুঠোফোনেও একাধিকবার চেষ্টা করেও তার সাথে কথা বলা যায়নি। তবে ইসলামপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে হামলাকারীদের কঠোর শাস্তি দাবী করেন।

কমলগঞ্জ থানার পরিদর্শ️ক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ এ ঘটনায় বুধবার কমলগঞ্জ থানায় মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্ম️কর্তা নিয়োগ করা হয়েছে কমলগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শ️ক আনিসুর রহমানকে।

তদন্তকারী কর্ম️কর্তা কমলগঞ্জ থানার উপ- পুলিশ পরিদর্শ️ক আনিসুর রহমান বলেন, তদন্তক্রমে দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কমলগঞ্জে গুড নেইবারস্ বাংলাদেশ’র অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান

কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় গরিব ও অসহায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামের গুড নেইবারস্ এর কার্যালয়ের সম্মুখে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে গরীব ও অসহায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ব্যবস্থাপক রোমি রতন গোমেজ।

খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ। এসময় উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড️ সদস্য কে, মনিন্দ্র কুমার সিংহ, গুড নেইবারস এর হেলথ অফিসার মহাদেব রায় নিশান, একেবাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ প্রমুখ।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)