শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে নারায়ণগঞ্জ ফেরত ৩ জনের নমুনা সংগ্রহ
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে নারায়ণগঞ্জ ফেরত ৩ জনের নমুনা সংগ্রহ
শনিবার ● ২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে নারায়ণগঞ্জ ফেরত ৩ জনের নমুনা সংগ্রহ

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে কাভার্ড ভ্যানে করে নারায়ণগঞ্জ ফেরত পুরানগাওঁ গ্রামের ১৫ জনের মধ্যে তিনজনের করোনা ভাইরাস যাচাইয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।

আজ শনিবার (২ মে) দুপুরে রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান এড. মোহাম্মদ আলমগীর ৩ জনের নমুনা সংগ্রহের তথ্য নিশ্চিত করেন।

এদিকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সরকারী নম্বরে কল করে উপজেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা জানতে চাইলে মেডিকেল অফিসার ফারজানা ইয়াসমিন অপারগতা প্রকাশ করেন এবং হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করার পরামর্শ দেন। একই সাথে এভাবে তথ্য দেওয়া যাবে না বলেও জানান।

তবে রামপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আহমদ জানান, পুরানগাওঁ গ্রামের নারায়ণগঞ্জ ফেরতের বাড়িতে গিয়ে একটি পরিবারের ২ জন পুরুষ ও ১ জন নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সাথে নারায়ণগঞ্জ ফেরত সবাইকে সরকারি আইন মেনে চলার জন্যও অনুরোধ জানিয়েছেন নমুনা সংগ্রহকারী দল।

বিশ্বনাথে ইউএনও’র মুঠোফোন নাম্বার ‘ক্লোন’ করে চাঁদা দাবি

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামানের মুঠোফোন নাম্বার (০১৭৩০৩৩১০৩২) ‘ক্লোন’ করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদা চেয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল থেকে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠান প্রধানদের কতিথ বরাদ্দ পাইয়ে দেয়ার ছলে টাকা চাওয়া হয়। মুঠোফোন নাম্বার ‘ক্লোন’ হওয়ার কথা জানিয়ে ইউএনও ঘটনার দিন বিকেলে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। স্ট্যাটাসে তিনি এ বিষয়ে সবাইকে সর্তক থাকার অনুরোধ জানান।
স্থানীয় স্কুল, কলেজ ও মাদরাসা প্রধানরা জানান, শনিবার বিভিন্ন সময়ে উপজেলার রামসুন্দর উচ্চ বিদ্যালয়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও লতিফিয়া ইরশাদিয়া দাখিল মারাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের ইউএনওর নাম্বার থেকে ফোন করা হয়। জানানো হয় তাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে কম্পিউটার ও ল্যাপটপের জন্যে সরকারি বরাদ্দ এসছে। এজন্যে প্রত্যেককে বিকাশে ৮-১০ হাজার টাকা দিতে হবে। টাকা দিলেই বরাদ্দ পৌছে দেয়া হবে। এক পর্যায়ে কন্ঠস্বর শুনে প্রতিষ্ঠান প্রধানদের সন্দেহ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে বিষয়টি ভুঁয়া বলে নিশ্চিত হন তারা।
এদিকে ঘটনা জানার পর ওই নাম্বারে যোগাযোগ করেন ইউএনও। পরিচয় গোপন রেখে, তিনি কৌশলে দুর্বৃত্তকে জানান, ‘এই ফোনে কথা শুনতে অসুবিধা হচ্ছে।’ পরে তাক্ষণিক ইউএনওকে বিকল্প একটি মোবাইল নাম্বার (০১৮৯৩৪৩২৫১৪) দেয় দুষ্টচক্র।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, নাম্বার ‘ক্লোন’ করে টাকা হাতিয়ে নিতে চেয়েছিল দুর্বৃত্তরা। সবাই সচেতন থাকায় পারে নি। ইতিমধ্যে আমরা আইনি প্রক্রিয়ায় তাদের সনাক্ত করার চেষ্ঠা শুরু করেছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)