শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » কম্বাইন্ড হারভেস্টার মেশিনে আগ্রহ বাড়ছে কৃষকের
প্রথম পাতা » কৃষি » কম্বাইন্ড হারভেস্টার মেশিনে আগ্রহ বাড়ছে কৃষকের
সোমবার ● ১১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কম্বাইন্ড হারভেস্টার মেশিনে আগ্রহ বাড়ছে কৃষকের

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন জনপ্রিয় হয়ে উঠছে । শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধিতে ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার বিপরীতে এ মেশিনকে এক সহজ সমাধান হিসেবেই দেখছেন কৃষকরা। অনেকটা ট্রাক্টরের মত দেখতে এ মেশিন দিয়ে একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তায় ভরা যায় স্বয়ংক্রিয়ভাবে। ওই মেশিনে ধান মাড়াই দেখতে পৌরসভার নয়শিমুল গ্রামে কৃষক ফরিদ মিয়ার জমির পাকা ধান কাটার সময় পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সানোয়ার রাসেল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার বলেন, এই মেশিন কৃষকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
একটা মেশিন দিনে ১২০ থেকে ১৫০ জন শ্রমিকের কাজ করে। কৃষকদের জন্য অনেক সাশ্রয়ী। কৃষকরা ৪ থেকে ৫ হাজার টাকায় এক একর জায়গার ধান কাটতে পারছে। এ মেশিনে গরুর খাবার হিসেবে ব্যবহার করা খড়টাও নষ্ট হয় না।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, কৃষিবান্ধব সরকার কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৫০% ভর্তুকী দেওয়ায় কম্বাইন্ড হার্ভেস্টারের মতো আধুনিক এবং দামী যন্ত্র কৃষকের পক্ষে কেনা সম্ভব হয়েছে। এ যন্ত্র ব্যবহারের ফলে কৃষকের মূল্যবান সময় ও ফসল ঘরে তোলার খরচ কমে যাবে। এবছর উপজেলায় ৪টি কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে মাঠে এর ব্যবহারও শুরু হয়েছে।

ঈশ্বরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মুজিবুর রহমান (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোররাত ৩টায় তার মৃত্যু হয়। মৃত মুজিবুর রহমান উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
জানা যায়, করোনার উপসর্গে মৃত ওই যুবক বাস চালক ছিলেন। গত বেশ কয়েকদিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগছিলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল হুদা খান জানান, বিষয়টি আমার জানা ছিলো না। খবর পেয়ে বাড়িতে গিয়ে জানতে পেরেছি তার কোন করোনা উপসর্গ ছিলোনা। পরে তার দাফন সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার তার বাড়ির আশ পাশ থেকে নমুনা সংগ্রহ করা হবে।

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ওসি
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারীরিক, মানসিক ও বাক প্রতিবন্ধী শরীফ (১৬) কে হুইলচেয়ার উপহার দিলেন ওসি মোখলেছুর রহমান আকন্দ। আজ সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ থানা কমপ্লেক্সের সামনে ওই হুইলচেয়ার হস্তান্তর করা হয়।
জানা যায়, উপজেলার তারুন্দিয়া গ্রামের আবুল কাশেমের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় শরীফ মিয়া। জন্ম থেকেই শরীফ শারীরিক প্রতিবন্ধ হয়ে বেড়ে ওঠে। বেড়ে ওঠার সাথে সাথে মানসিক ও বাক প্রতিবন্ধীর বিষয়টিও ধরা পরে। হত দরিদ্র আবুল কাশেম ছেলেকে নিয়ে পড়েন বিপাকে। তখন শরীফ ঘরে না থেকে মানুষের কাছে হাত পেতে সংসারের হাল ধরতে শুরু করে। গত তিন বছর আগে নিজের উপার্জিত টাকায় একটি হুইল চেয়ার কিনে বিভিন্ন বাজারে মানুষের কাছে হাত পাততো। কিন্তু গত দুই বছর ধরে শরীফের হুইল চেয়ারটি বিকল অবস্থায় চলছে। বর্তমানে তা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়াতে তার চলাচল বিঘিœত হচ্ছিল। ওই অবস্থা দেখে স্থানীয় সাংবাদিক ফেরদৌস কোরাইশী টিটু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবন্ধী শরীফকে নিয়ে একটি পোস্ট দেন। বিষয়টি ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানের নজরে পড়লে তিনি একটি হুইলচেয়ার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে সোমাবার দুপুরে ঈশ্বরগঞ্জ থানা কমপ্লেক্সের সামনে শরীফ ও তার মায়ের কাছে ওই হুইলচেয়ার হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, এসআই সজীব ঘোষ প্রমুখ।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, শরীফ ও তার মায়ের কাছে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। প্রতিবন্ধী শরীফকে হুইলচেয়ার দিতে পেরে আমার বিষণ ভালো লাগছে।
ঈশ্বরগঞ্জে সরকারি ত্রাণ তহবিলে আশা’র খাদ্য সহায়তা
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা সংকট মোকাবেলায় অসহায় ও দুস্থ লোকজনের মাঝে বিতরণের জন্য সরকারি ত্রাণ তহবিলে খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি এনজিও সংস্থা আশা।
আশা’র ঈশ্বরগঞ্জ সদর ব্রাঞ্চের উদ্যোগে আজ সোমবার উপজেলা পরিষদ চত্ত্¦রে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের কাছে খাদ্য সামগ্রীর ২শত প্যাকেট হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে- ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার ভোজ্যতেল। এ সময় উপস্থিত ছিলেন আশার গৌরীপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. মহসীন খান, ঈশ্বরগঞ্জ সদর ব্রাঞ্চের ম্যানেজার মো. ময়েজ উদ্দিন, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শহীদুল ইসলাম, লোন অফিসার মো. আ. আউয়াল, মো. মেজবাহ উদ্দিন ও মো. ইয়াছিন প্রমুখ।
আশা ঈশ্বরগঞ্জ সদর ব্রাঞ্চের ম্যানেজার মো. ময়েজ উদ্দিন বলেন, সারাদেশের মতো ঈশ্বরগঞ্জ সদর শাখার পক্ষ থেকেও করোনা সংকট মোকাবেলায় সরকারি ত্রাণ তহবিলে ১লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, বেসরকারী এনজিও আশা ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী সরকারি ত্রাণ তহবিলে প্রদান করেছে যার মধ্যেমে করোনা সংকট মোকাবেলায় অসহায় ও দুস্থরা উপকৃত হবেন।





আর্কাইভ