শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে মনিপুরীদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরন
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে মনিপুরীদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরন
সোমবার ● ১১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে মনিপুরীদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরন

---এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ (মৌলভৗবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কর্মহীন মুসলিম মনিপুরী সম্প্রদায়ের ১২০ পরিবারের জন্যখাদ্য সামগ্রী পাঠালেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
জেলা প্রশাসকের পক্ষ থেকে মনিপুরী লোকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আশেকুল হক।
আজ সোমবার ১১ মে দুপুর ১২টায় জিকে সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী প্রদান কালে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, অধ্যক্ষ নুরুল ইসলাম, আদমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন,সমাজ সেবক আনোয়ার হোসেন বাবু,কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মোস্তাাফিজুর রহমান, হকতিয়ার খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুল হক ও সাংবাদিক শাব্বির এলাহী প্রমুখ।

নদীতে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

কমলগঞ্জ  :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম এলাকায় ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোর দেওড়াছড়া চা বাগানের শ্রমিক দুর্গা কুর্মীর ছেলে জীবন কুর্মী (১৫)।
গতকাল রবিবার (১০মে) বিকালে এ ঘটনাটি ঘটে।
জানাযায় চার পাঁচ বন্ধু মিলে ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়েছিল জীবন। দীর্ঘ সময় সে পানির নিচ থেকে না উঠায় বন্ধুরা বিকাল ৪টা থেকে পানিতে খোঁজাখুজির পর সন্ধ্যা সাড়ে ৬টায় তার লাশ উদ্ধার করে।
রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান ওয়ার্ডের ইউপি সদস্য সিতাংশু কর্মকার বলেন, দেওড়াছড়া চা বাগানের চা শ্রমিক সন্তান জীবন কুর্মী বন্ধুদের সাথে বিষ্ণুপুর এলাকায় ধলাই নদীতে মাছ ধরতে যায়। জীবন কুর্মী পানিতে ডুব দিয়ে নিচ থেকে মাছ ধরে আনতে গেলে সে আর পানির নিচ থেকে উঠে আসেনি। বিকাল ৪টা থেকে সহযোগীরা পানির নিচে অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা সাড়ে ৬টায় জীবনের লাশ উদ্ধার করে।
ইউপি সদস্য আরও বলেন, সম্ভবত জীবন সাতাঁর জানে না বলে আর পানির নিচ থেকে উঠে আসতে পারেনি। সে পানির নিচে কোথাও আটকা পড়েছিল।কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কমলগঞ্জেআশা’র খাদ্য সামগ্রী বিতরণের জন্যকমলগঞ্জউপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর
কমলগঞ্জ ::কমলগঞ্জে করোনা পরিস্থিতিমোকাবেলায় কর্মহীনদের জন্য আশা’র খাদ্য সামগ্রী বিতরণের জন্যকমলগঞ্জউপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করে আশার কমলগঞ্জ ব্রাঞ্চ।
আশার কর্মকর্তারা জানান,আশা বিশ্বের শীর্ষ আত্ননির্ভর ও স্ব- অর্থায়িত ক্ষুদ্রঋন সেবাদানকারী প্রতিষ্ঠান। আশা তার নিজস্ব অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সমগ্র বাংলাদেশে ১২ কোটি টাকার খাদ্য সামগ্রী বিতরণ করছে। এর অংশ হিসাবে ‘আশা’রকমলগঞ্জব্রাঞ্চ(১১মে) করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিতরণের জন্য আশাকমলগঞ্জ আঞ্চলিক অফিসের পক্ষথেকে বিতরনের জন্য দেয়া ২০০শত ব্যাগ খাদ্য সহায়তা গ্রহন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক।
প্রতি ব্যাগে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু,১ কেজি ডাল,১কেজি লবনও ১ লিটার তেল।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এম এ ওয়াহিদ রুলু, ‘আশা’র পক্ষে উপস্থিত ছিলেনমোঃ আব্দুল কারামআর এম কমলগঞ্জ সদর,মোঃ আকছির আরএম শ্রীমঙ্গল অঞ্চল, মোঃ তাজুল ইসলাম সিবিএমআশা কমলগঞ্জ ব্রাঞ্চ, এবিএম মোঃ জালাল উদ্দীন ও ব্রাঞ্চের কর্মীবৃন্দ।





আর্কাইভ