শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় অসহায় বিধবা‘র ধান কেটে দিল ছাত্রলীগ
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় অসহায় বিধবা‘র ধান কেটে দিল ছাত্রলীগ
বুধবার ● ১৩ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় অসহায় বিধবা‘র ধান কেটে দিল ছাত্রলীগ

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: দুই ছেলেমেয়ে নিয়ে ছোট্ট সংসার মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড এর মৃত-হাবিল মিয়ার স্ত্রী বিধবা রেহানা বেগমের। অন্যের বাড়ীতে কাজ করার উপার্জনে চলে তার প্রতিদিনের সংসার। নিজের কোন ধানের জমি নেই, তাই ৪০ শতক বর্গা জমিতে অনেক কষ্টে ফলিয়েছেন সোনালি ধান। করোনার এমন দুর্যোগে নিজের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় খেয়ে পরে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে। তার উপর ক্ষেতের পাকা ধান কাটার জন্য শ্রমিকের খরচ যোগানোর ভাবনায় হতাশ হয়ে পড়েন বিধবা রেহানা বেগম।
বিষয়টি সম্পর্কে জানতে পেরে আজ ১৩ মে বুধবার সকাল সাড়ে ৮টায় মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন রুবেল এর সমন্বয়ে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট, উপজেলা তথ্য প্রযুক্তিলীগ নেতৃবৃন্দরা ঐ অসহায় বিধবার বর্গাচাষের জমির পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন।
এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুয়েল চাকমা, মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট ইউনিট প্রধান কমল কৃষ্ণ দে, পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য শাহীন আলম, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক সাদ্দাম হোসেন এবং পৌর, কলেজ ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হিমেল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উক্ত কার্যক্রমে অংশ গ্রহন করেন।
সরেজমিনে গেলে এ প্রতিবেদককে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ বলেন, করোনা ভাইরাসের প্রভাবে অসহায় হয়ে পড়া মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছিলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা মিলে যৌথভাবে এই দরিদ্র ও অসহায় বিধবার পাকাধান কেটে ঘরে তুলে দিয়েছি। দরিদ্র ও অসহায় কৃষকদের জন্য আমাদের এ ধরনের ধানকাটা কর্মসূচী আগামীতেও চলমান থাকবে।
ধানকাটা শেষে বিধবা রেহানা বেগম বলেন, করোনার কারণে আমি এখন অন্যের বাড়ীতে কাজে যেতে পারি না । আয় রোজগার বন্ধ হওয়ায় খরচের অভাবে শ্রমিক দিয়ে ধান কেটে বাড়ী আনা সম্ভব হচ্ছিল না । এমন সময় ছাত্রলীগের ছেলেরা এসে ক্ষেতের পাকাধান কেটে বাড়ী পৌঁছে দেওয়ায় আমি উপকৃত হয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ ধান কেটে দেয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও একই দিন চরপাড়ার আমির হোসেনের ৩০ শতক ও রজব আলীর ২৫ শতক জমির পাকা ধান কেটে বাড়ী পৌঁছে দেন তারা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)