শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ মে ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ছুটির মধ্যে সঞ্চয়পত্রের বিক্রয় ও পুনঃবিনিয়োগ বন্ধ থাকায় বিপাকে গ্রাহকরা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ছুটির মধ্যে সঞ্চয়পত্রের বিক্রয় ও পুনঃবিনিয়োগ বন্ধ থাকায় বিপাকে গ্রাহকরা
বুধবার ● ২০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছুটির মধ্যে সঞ্চয়পত্রের বিক্রয় ও পুনঃবিনিয়োগ বন্ধ থাকায় বিপাকে গ্রাহকরা

---রাউজান (উত্তর) প্রতিনিধি :: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের ঘোষিত সাধারণ ছুুটি শুরুর পর থেকে নতুন করে কেউ আর সঞ্চয়পত্র ক্রয় ও পুনঃবিনিয়োগ করতে পারছেন না। লকডাউনের মধ্যে ডাকঘর খোলা থাকলেও অটোমেশনে (অনলাইন) সঞ্চয়পত্র বিক্রি বন্ধ থাকায় বিপাকে পড়েছে গ্রাহকরা। লকডাউনের আজ ২০ মে বুধবার ৫৪ তম দিন অতিবাহিত হচ্ছে। লকডাউনের শুরু থেকে আজ পর্যন্ত অটোমেশনে (অনলাইন) ডাকঘরের সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি বন্ধ।

এই ব্যাপারে রাউজান উপজেলা পোস্ট মাস্টার মো. নুরুল আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লকডাউনের মেয়াদ কবে শেষ হবে তা জানা না থাকায় নির্দিষ্ট করে বলতে পারছেন ঠিক কবে থেকে গ্রাহকরা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এই সময়ের মধ্যে পুরাতন যেসব গ্রাহকের সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হয়েছে বা যারা নতুন করে সঞ্চয়পত্র ক্রয় করতে ইচ্ছুক সবাইকে সাধারণ ছুটির পরে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে । সঞ্চয়পত্রের ক্রেতার বিরাট অংশ মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত চাকুরিজীবি ও প্রবাসীরা। করোনার প্রাদুর্ভাবের কারনে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে সব থেকে বেশি দুরাবস্তার শিকার এই শ্রেণীর মানুষ গুলোই। সরকারি বা বিভিন্ন ব্যক্তি বা সংঘটনের সাহায্য এদের কাছে পৌঁছায় না আবার পারছে না মানুষের কাছে সাহায্য চাইতে। শুধুমাত্র সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে পাওয়া মুনাফার ওপর নির্ভর করে এদের অনেকের সংসার চলে। সাধারণ ছুটির শুরুর প্রথমদিকে ডাকঘরের সব লেনদেন বন্ধ ছিল। তবে পরে গ্রাহকের কথা চিন্তা করে গত ৬ এপ্রিল থেকে সঞ্চয়পত্র ভাঙানো ও মুুুুনাফা তোলার সুযোগ দিলেও রাউজান উপজেলা পোস্ট অফিসের নগদ টাকার সংকট চরমে। সঞ্চয়পত্র ভাঙানোতো দূরে থাক, প্রতিদিন মুনাফার টাকা দিতেই হিমশিম খেতে হয়। প্রতি কর্মদিবসে জনপ্রতি ৫০০০ টাকার উপরে মুনাফার টাকা দিতে পারেন না, আবার অনেক সময় নগদ টাকা না থাকায় মাঝে মধ্যে খালি হাতেই সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের ফেরত যেতে হয়। তবে সব চেয়ে বড় সমস্যা মেয়াদপূর্তিতে পুনঃবিনিয়োগ করতে না পারায় পরের মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগকারী মুনাফার টাকা প্রাপ্ত হতে বঞ্চিত হবেন। লকডাউনের উছিলায় একদিকে দ্রব্যমুল্যের বাজার উর্ধ্বগতিতে নাভিশ্বাস অন্যদিকে সঞ্চয়পত্র নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি, সব মিলিয়ে দিশেহারা সঞ্চয়পত্রে মুনাফাভোগী সাধারণ মানুষ।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন করোনাভাইরাসে প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে ডাকঘরের কিছু কাজ সম্পাদন হলেও সঞ্চয়পত্রের নতুন বিক্রয় ও পুনঃবিনিয়োগ বন্ধ আছে। সরকার করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অনেক সেক্টরে সরকার প্রণোদনা দিচ্ছেন। তাই সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের দাবি, যেসব সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হয়েছে কিন্তু সাধারণ ছুটির কারণে যারা পুনঃবিনিয়োগ করতে পারেননি তাদেরকে যেন কুপন ছাড়া বিশেষ ব্যবস্থায় সঞ্চয়পত্রের ওপর মুনাফা দেওয়া হয়।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)