শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » আইসোলেশনে ফজলে করিম চৌধুরী এমপি
প্রথম পাতা » চট্টগ্রাম » আইসোলেশনে ফজলে করিম চৌধুরী এমপি
বুধবার ● ২০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইসোলেশনে ফজলে করিম চৌধুরী এমপি

---অলক চৌধুরী নয়ন, রাউজান (উত্তর) প্রতিনিধি :: করোনা উপসর্গ দেখা দেওয়ায় আইসোলেশনে আছেন (চট্টগ্রাম-৬) রাউজান আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী।

অপরদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

গতকাল মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

জানা যায়, করোনা সংকট শুরু হওয়ার প্রথম থেকেই রাউজানে ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের পাশে ছিলেন সাংসদ ফজলে করিম। রাউজানের রাস্তাঘাটে নিজেই ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি প্রয়োগ, প্রায় ৩ কোটি টাকার ত্রাণ তহবিল গঠন করে ৬৫ হাজার মানুষের কাছে নিজে গিয়ে ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া সহ নিজের মাসিক সম্মানীর ১৫ লক্ষ টাকা ত্রাণ তহবিলে প্রদান করেছেন এ সাংসদ।

ধারণা করা হচ্ছে, করোনা সংকটের শুরু থেকে এ পর্যন্ত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে সাংসদকে।

বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনেক জনপ্রতিনিধিরা যখন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, ত্রাণ বিতরণে অব্যবস্থাপনার ব্যাপারে যেখানে অসংখ্য অভিযোগ উঠছে, সেখানে সাংসদ ফজলে করিমের এমন কর্মকাণ্ড মানবিক এক দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন অনেকেই।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, সাংসদ ফজলে করিমের উপসর্গ থাকায় করোনা টেস্টের জন্য সার্বিক প্রক্রিয়া করা হচ্ছে। দ্রুত তার নমুনা পরীক্ষা সংগ্রহের মাধ্যমে প্রকৃত অবস্থা জানা যাবে।

এ প্রসঙ্গে জানতে সাংসদকে ফোন করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, করোনা উপসর্গ ও আইসোলেশনে থাকার ব্যাপারে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপির জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী বলেন, “দায়িত্ব পালনের ব্যাপারে আমার বাবা সবসময় সচেষ্ট ছিলেন। ত্রাণ বিতরণসহ করোনার বিভিন্ন কার্যক্রমে তিনি সরাসরি মাঠে থেকে কাজ করেছেন। বাবার বর্তমান শারীরিক অবস্থা ভালো। করোনার উপসর্গের মিল থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার নমুনা পরীক্ষা সংগ্রহের ব্যাপারে প্রস্তুতি চলছে। আমরা সকলের কাছে দোয়াপ্রার্থী।”





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)