শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ জুন ২০২০
প্রথম পাতা » ঢাকা » বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার দাবিতে বাম জোটের দেশব্যাপী বিক্ষোভ
প্রথম পাতা » ঢাকা » বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার দাবিতে বাম জোটের দেশব্যাপী বিক্ষোভ
মঙ্গলবার ● ২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার দাবিতে বাম জোটের দেশব্যাপী বিক্ষোভ

---সংবাদ বিজ্ঞপ্তি  ::  আজ ২ জুন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ জানান, করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু যখন উর্ধ্বমুখী, তখন প্রয়োজন ছিল আরো কঠোর লকডাউন; কিন্তু সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং টেকনিক্যাল কমিটিসহ সকলের মতামত উপেক্ষা করে অফিস-আদালত, দোকানপাট, গণপরিবহনসহ সবকিছু খুলে দিয়ে জনগণকে আরো মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলেছে। গত ২ মাস সরকার শ্রমজীবীসহ সাধারণ মানুষের খাদ্য আর্থিক নিরাপত্তাসহ কার্যত কোন দায়িত্ব না নিয়ে ৪ কোটি চরম দারিদ্র মানুষকে বিপর্যয়ের মধ্যে ফেলেছে।অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকসহ লক্ষ-কোটি কর্মক্ষম মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসময় সরকারের পক্ষ থেকে খাদ্য, নগদ অর্থসহ নানা সহযোগিতা নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর দরকার ছিল। কিন্তু সরকার নিজেদের দায়িত্ব পালন না করে সকলের মতামত উপেক্ষা করে লকডাউন তুলে নিয়ে সকল গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
সরকার বলেছে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে অর্থাৎ ৫০% সীট খালি রাখবে। কিন্তু অভিজ্ঞতা বলে যে সরকার প্রশাসন, বিআরটিএ ফিটনেসবিহীন গাড়ী চলাচলে এবং লাইসেন্সবিহীন চালকের গাড়ী চালানো বন্ধ করতে পারে না তারা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে গাড়ী চালাবে তা বোধগম্য না। তদুপরি সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়ভাবে একতরফা মালিকদের স্বার্থ রক্ষায় বাসের ভাড়া ৬০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে যা কর্মহীন ও বেকার হয়ে পড়াসহ করোনায় বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য মড়ার উপর খাড়ার ঘা হিসেবে বাড়তি চাপ তৈরি করবে। বাসের ভাড়া পূর্বেই যা বৃদ্ধি করা হয়েছিল সেটাই ছিল অযৌক্তিক। সেই সময়ও জনগণ তা মানে নি।
বজলুর রশিদ ফিরোজ আরো বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অতীতের সব সময়ের চেয়ে সর্ব নিন্মে নেমে আসার পরও আমাদের দেশে তেলের দাম কমানো হয়নি। ফলে জ্বালানির দাম কমালে ভাড়া বৃদ্ধির প্রয়োজন হবে না। বাসের ভাড়া বৃদ্ধি না করে বিভিন্ন সড়কে সরকারি টোল আদায় বন্ধ, পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবি জানিয়ে বলা হয়, তারপরও যদি মনে করেন বাস মালিকদের ক্ষতি হবে তাহলে পোষাক খাতসহ অন্যখাতে যেমন প্রণোদনা দেয়া হয়েছে তেমন প্রণোদনা বা ভর্তুকী সরকারের পক্ষ থেকে দেয়া হোক। কোন মতেই জনগণের উপর মূল্যবৃদ্ধির বোঝা চাপানো যাবে না।
বিবৃতিতে নতুন করে বাস ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঘোষিত কর্মসূচি হিসেবে আজ চট্টগ্রাম, ঝিনাইদহ, খুলনা, নারায়ণগঞ্জ, বগুড়া, বরিশাল, ফেনী, রাজশাহী, রংপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, দিনাজপুর, চাঁদপুর, হবিগঞ্জসহ দেশব্যাপী বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ মানববন্ধন পালিত হয়েছে।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ