শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ জুন ২০২০
প্রথম পাতা » কৃষি » চাটমোহরে শ্রমিক সঙ্কটে বরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক
প্রথম পাতা » কৃষি » চাটমোহরে শ্রমিক সঙ্কটে বরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক
শনিবার ● ৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে শ্রমিক সঙ্কটে বরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলাসহ চলনবিল অঞ্চলে পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা। উঠানে উঠানে চলছে মাড়াই। তবে শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না কৃষক। কৃষকেরা বোরো ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন। শ্রমিক না মেলায় বোরো ধান নিয়ে হতাশায় ভুগছেন চলনবিল অঞ্চলের কৃষকরা। এ কারণে অতিরিক্ত মজুরী দিয়ে ধান কাটতে হচ্ছে কৃষকের।

জানা গেছে, চাটমোহর উপজেলার ডিকসির বিল, বিলকুড়ালিয়া, শানকেমারি বিল, হান্ডিয়াল, ছাইকোলা ও নিমাইচড়াসহ বিভিন্ন বিলে ধান কাটছে কৃষকরা। বৃষ্টি ও বর্ষনের পানিতে অনেক বোরোক্ষেত ডুবে গেছে। পানির মধ্যে কৃষকে ধান কাটতে হচ্ছে।

ছাইকোলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কৃষক ভিম মন্ডল বলেন, চলতি মৌসুমের শুরু থেকেই ঝড়বৃষ্টি হচ্ছে। ফলে ধান কেটে মাড়াই করে ঘরে তুলতে চরম সমস্যা হচ্ছে। বিলচলন ইউনিয়ন চরপাড়া গ্রামের নজরুল ইসলাম জানায়, ধান কাটা শ্রমিকের কদর বেড়েছে। এখন সুযোগ পেয়ে অন্য পেশার শ্রমিকেরা ধান কাটার কাজে নেমেছে। বর্তমানে ধানকাটা শ্রমিকের মজুরী মালিকের তিন বেলা খেয়ে ৬শ’ থেকে ৭শ’ টাকা। তাছাড়া চুক্তিভিত্তিক ধান কাটতে প্রতি কাঠায় ১০ থেকে ১২ কেজি করে ধান নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, ধান কাটার পর রোদ না থাকায় ধান ও খড় শুকানো যাচ্ছে না। এদিকে ধান আবাদ করে কৃষক লোকসানে পড়েছেন।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ বলেন, চলতি বছরে ৯ হাজার ৬’শ ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৯ হাজার ৮’শ ৬৫ হেক্টর জমিতে। তবে এবছর ফলন ভালো হয়েছিল।





আর্কাইভ