শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি চারুশিল্পী পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সংবাদটির প্রতিবাদ
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি চারুশিল্পী পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সংবাদটির প্রতিবাদ
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি চারুশিল্পী পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সংবাদটির প্রতিবাদ

---

প্রেস বিজ্ঞপ্তি :: (১০ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৫০মিঃ)গত ৪ ফেব্রুয়ারী ২০১৬ ইংরেজি তারিখে স্থানীয় দৈনিকসহ বেশকিছু পত্রিকায় রাঙামাটিতে চারুশিল্পী পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে মর্মে যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে কথিত নবগঠিত কমিটির সদস্য বিপ্লব চাকমা, দিব্য আলো চাকমা, জয়তু চাকমা, সুশোভা চাকমা, প্রমিত চাকমা, প্রভাময় চাকমা, মৌটুসি চাকমা, জুবলি দেওয়ান, বহ্নি সাহা, রাখি ত্রিপুরা, নয়ন ত্রিপুরা, সুপংকর চাকমা, ও সুব্রত ত্রিপুরা৷ প্রতিবাদলিপিতে তারা জানান, গত ৪ ফেব্রুয়ারী শুক্রবার রাঙামাটি চারুশিল্পী পরিষদের কোন ধরনের সভা অনুষ্ঠিত হয়নি৷ কথিত সভাপতি রেজাউল করিম রেজা রাঙামাটি চারুশিল্পী পরিষদের নামে তাদের পূর্ব অনুমতি ছাড়া ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রেরণ করে মানবাধিকার লঙ্গন করেছেন৷ কথিত সভাপতি রেজাউল করিম রেজাকে রাঙামাটি চারুকলা একাডেমীর পরিচালনা পরিষদের ডেকোরাম লঙ্গন করায় এবং প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে অস্থায়ী সহকারী চিত্রাংকন শিক্ষক পদ থেকে অধ্যক্ষ মহোদয় অব্যাহতি প্রদান করায় কথিত সভাপতি চিত্রাংকনের সাথে জড়িত নয় এমন ধরনের ব্যক্তি বিশেষকে নিয়ে নাম সর্বস্ব ও আমাদের পুর্ব অনুমতি ছাড়া এবং রেজাউল করিম রেজা তার হীন স্বার্থ চরিতার্থে আমাদের নাম ব্যবহার করে রাতারাতি রাঙামাটি চারুশিল্পী পরিষদ নামে কথিত সংগঠন গঠন করেন৷ এধরনের সংগঠনের সাথে উপরে উল্লেখিত ব্যক্তিদের কোন ধরনের যোগাযোগ বা সম্পর্ক নাই বলে তারা দাবি করেন৷ তারা আরো বলেন, রেজাউল করিম রেজা একজন সাম্প্রদায়িকতা মনের মানুষ, সে রাঙামাটি পার্বত্য জেলার একমাত্র সৃষ্টিশীল প্রতিষ্ঠান রাঙামাটি চারুকলা একাডেমীর ক্ষতি সাধনের লক্ষে কুচক্রী একটি মহলকে সাথে নিয়ে কথিত রাঙামাটি চারুশিল্পী পরিষদ নামের সংগঠন সংবাদ মাধ্যমে উপস্থাপন করেছেন৷ তারা তাদের প্রতিবাদলিপিতে আরো উল্লেখ করেন, বনরুপায় এধরনের কোন সংগঠনের কার্যালয় আধৌ নাই৷ যাহার অস্তিত্ব সম্পুর্ণ বানোয়াট ও রেজাউল করিম রেজার মনগড়া৷ রাঙামাটি চারুশিল্পী পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের ভিতর অনেকেই চট্টগ্রাম, ঢাকা ও দেশের অন্যান্য জেলায় পেশাগত কারণে অবস্থান করছেন৷ এধরনের কোন সংগঠন রাঙামাটি পার্বত্য জেলায় আগে কখনো ছিলনা এবং বর্তমানও নাই বলে তারা তাদের প্রতিবাদলিপিতে উল্লেখ করেন৷





আর্কাইভ