শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » পর্যটন » শীঘ্রই উদ্বোধন হচ্ছে শেখ কামাল ও শেখ জামাল সেতু
প্রথম পাতা » পর্যটন » শীঘ্রই উদ্বোধন হচ্ছে শেখ কামাল ও শেখ জামাল সেতু
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শীঘ্রই উদ্বোধন হচ্ছে শেখ কামাল ও শেখ জামাল সেতু

---
পটুয়াখালি প্রতিনিধি :: অবশেষে কুয়াকাটাগামী পর্যটক-দর্শনার্থীর অবর্ণনীয় দুর্ভোগ দ্রুত লাঘব হতে যাচ্ছে। কলাপাড়ার উপজেলা সদর থেকে কুয়াকাটা পর্যন্ত মাত্র ২২কিলোমিটার সড়কে তিনটি ফেরি পার হতে সময় লাগত প্রায় দুই ঘন্টা। এ দুর্ভোগ লাঘবে তিনটি নদীতে তিনটি সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে একটি সেতু শেখ রাসেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বাকি দুটোর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর ওপরে শেখ কামাল সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে আরও দুই মাস আগে। এছাড়া হাজিপুরে সোনাতলা নদীর উপরে শেখ জামাল সেতুর নির্মাণ কাজও সম্পন্ন হয়েছে অন্তত এক মাস আগে। এখন শুধু অপেক্ষার পালা কবে নাগাদ দুই ঘন্টার পথ মাত্র কুড়ি মিনিটে পার হয়ে পর্যটক-দশনার্থী পৌছবে স্বপ্নের কুয়াকাটায়। লক্কর-ঝক্কর মার্কা ফেরি পার হতে গিয়ে গত একমাসে তিনটি দুর্ঘটনা ঘটেছে। এতে তিনজনের প্রানহাণি ঘটে। ফলে বাকি সেতু দুইটির দ্বার উন্মোচন করতে পর্যটকসহ সাধারণ মানুষ আছেন মুখিয়ে। ধারনা করা হচ্ছে এ মাসের শেষের দিকে সেতু তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধুর শহীদ সন্তানদের নামে কলাপাড়া শহরের আন্ধার মানিক নদীর উপরে শেখ কামাল, হাজীপুরে সোনাতলা নদীর উপরে শেখ জামাল ও শিববাড়িয়া নদীর উপরে নির্মিত হয়েছে শেখ রাসেল সেতু। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি এ সেতু তিনটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শুরু করেন বৃহত্তর বরিশালে জাতীয় উন্নয়নের অন্যতম এ সেতু তিনটির নির্মাণ কাজ। একই সঙ্গে তিনটি নির্মাণ ছিল এ জনপদের মানুষের কাছে অপ্রত্যাশিত, অবাস্তব। কিন্তু প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় তা বাস্তবেই পরিণত হলো। এ কারণে পর্যটক-দর্শনার্থীর কলাপাড়ায় পৌছে যেন এখন আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। সবার আকাঙ্খা তীব্র হচ্ছে কবে নাগাদ সেতুর উপর দিয়ে মুহূর্তেই কুয়াকাটায় পৌঁছবেন। যেখানে সন্ধ্যায় দাঁড়িয়ে সুর্যাস্ত এবং সকালে দেখবেন সুর্যোদয়ের মনোলোভা দৃশ্য উপভোগ করবেন।
সওজ সুত্রে জানা গেছে সোনাতলা নদীর উপরে ১০টি স্প্যানের উপরে নির্মিত হয়েছে ৪৮২দশমিক ৩৭৫ মিটার দীর্ঘ শেখ জামাল সেতু। সংযোগ সড়ক রয়েছে ৪০০ মিটার। এটির ব্যয়বরাদ্দ ৪৩ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার টাকা। আন্ধার মানিক নদীর উপরে শেখ কামাল সেতুটি নির্মিত হয়েছে ৮৯১ দশমিক ৭৬ মিটার দীর্ঘ। ১৯টি স্প্যানের উপর সেতুটির রয়েছে ৪০০ মিটার সংযোগ সড়ক। এটির ব্যয়বরাদ্দ ৬৫ কোটি এক লাখ ৮৫ হাজার টাকা। ৪০৮ দশমিক ৩৬ মিটার দীর্ঘ শেখ রাসেল সেতুটি নির্মাণ হয়েছে শিববাড়িয়া নদীর উপরে। নয়টি স্প্যানের উপরে নির্মিত সেতুটির ব্যয়বরাদ্দ রয়েছে ২৪ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকা। সেতু তিনটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় দক্ষিণের কোটি মানুষ তাদের স্বপ্নের কুয়াকাটায় যেতে ঝক্কি ঝামেলা থেকে মুক্তি পেতে যাচ্ছে শীঘ্রই- এমন স্বপ্নেই বিভোর সবাই। যেন মানুষ তাদের প্রাপ্তির সঙ্গে প্রত্যাশার মিল খুঁজে
পাচ্ছে। এখন শুধু অপেক্ষার পালা কবে সেতু পার হয়ে সবাই ছুটে চলবে কুয়াকাটার বেলাভূমে। অবলোকন করবেন বিরল সেই দৃশ্য। পুব আকাশে ভোরের সাগরস্নাত সূর্যোদয়, আর সন্ধ্যায় পশ্চিম আকাশে সাগরের জলরাশিতে ডুবে যাওয়া সূর্যাস্তের দৃশ্য।
স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী জহিরুল ইসলাম জানান, পশখ জামাল ও শেখ কামাল সেতুর কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রায় দুই মাস আগে। এখানকার সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান জানালেন, কাজটি কেউ ৪০ বছরে করেন নি। তা প্রধানমন্ত্রী করেছেন। ইনশআল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই বাকি সেতু দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।





পর্যটন এর আরও খবর

রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম
মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম
আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১ আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত
সাজেক এ ৯৫টির বেশী রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত সাজেক এ ৯৫টির বেশী রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত
পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প : হাবীব আজম পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প : হাবীব আজম
পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু
রাঙামাটির সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হলো রাঙামাটির সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হলো

আর্কাইভ