শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
রবিবার ● ১৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝর্ণায় পা পি’ছ’লে প’ড়ে আসিফ উদ্দিন (২৪) নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে। সে চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী কামাল গেইট এলাকার গোলাপ উদ্দিনের ছেলে এবং চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
রোববার (১৫ জুন) দুপুর ১২টায় উপজেলার বড়দারোগাহাটের রূপসী ঝরনায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার সকালে পাঁচ বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে রূপসী ঝরনায় ঘুরতে আসে। বেলা সাড়ে ১১টায় তারা ঝরনায় প্রবেশ করে। বন্ধুদের সাথে ঝরনায় হৈ হুল্লোড় মাতামাতির একপর্যায়ে গোসল করতে যাওয়ার এক পর্যায়ে সে পা পিছলে কূপে পড়ে ডুবে নিখোঁজ হয়। পরে তার অন্য বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে।

আসিফের বন্ধু মেহেদী হাসান বলেন, ‘বন্ধুরা সবাই ঝরনায় গোসল করছিলাম। কিন্তু হঠাৎ আসিফকে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। অনেকক্ষণ খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে।’

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্ধারকারী টিমের লিডার শাহলঙ্গ মারমা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানানো হয় যে ঝরনায় একজন পর্যটক নিখোঁজ হয়েছে। আমরা দ্রুত উদ্ধার টিম নিয়ে সেখানে পৌঁছাই। দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় আমাদের ডুবুরি টিম তার লাশ উদ্ধার করে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থে যাই। স্থানীয়দের সহায়তায় মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় শিক্ষার্থী আসিফ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। লাশ থানায় নিয়ে আসার পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)