শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে দ্বিতীয় টেস্ট ছাড়াই করোনা নেগেটিভ ঘোষণা
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে দ্বিতীয় টেস্ট ছাড়াই করোনা নেগেটিভ ঘোষণা
রবিবার ● ১২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দ্বিতীয় টেস্ট ছাড়াই করোনা নেগেটিভ ঘোষণা

---বিশ্বনাথ প্রতিনিধি :: দ্বিতীয় টেস্টে অনেকের করোনা পজেটিভ হলেও, সম্প্রতি সিলেটের বিশ্বনাথ উপজেলায় টেস্ট ছাড়াই করোনা রোগীদের সুস্থ ঘোষণা করা হচ্ছে। এতে নতুন করে দেখা দিয়েছে করোনা সংক্রমণের শঙ্কা। শনাক্তের ১৪ থেকে ২১ দিন পর কারো কোন উপসর্গ না থাকলেই তাদের সুস্থ ঘোষণা করা হয়। ইতিমধ্যে টেস্ট ছাড়াই এ উপজেলার ৩০ জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করেছেন উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এতে সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল। তাদের প্রশ্ন, যেহেতু দ্বিতীয় টেস্টেও একাধিক ব্যক্তির ফের করোনা পজেটিভ এসেছে, সেক্ষেত্রে পরীক্ষা ছাড়া সুস্থ ঘোষণা কতোটা যৌক্তিক?
সূত্র জানায়, উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, সাধারণ নারী-পুুরুষ ও শিশুসহ এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১০ জন। করোনায় প্রাণ গেছে ৩ জনের। এদের মধ্যে দ্বিতীয় টেস্টে নেগেটিভ রিপোর্ট পেয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৬ জন। দ্বিতীয় টেস্টেও পজেটিভ রিপোর্ট আসে অন্তত ১০ জন করোনা রোগীর। অথচ কোন পরীক্ষা ছাড়াই সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনানুযায়ী ৩০ জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
পরীক্ষা ছাড়াই ‘সুস্থ ঘোষিত’ রোগীরা বলছেন, হোমকোয়ারেন্টি ও আইসোলেশন শেষে উপসর্গ না থাকায় আমাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। তবুুও আমরা শঙ্কায় আছি। পরীক্ষার মাধ্যমে এটি করা হলে আমরা নিশ্চিন্তে দিনযাপন করতে পারতাম।
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, এর আগে ফলোআপ টেস্টে আমাদের ১০ জন রোগীর পূণরায় পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে দ্বিতীয় নমুনা না নেয়ার জন্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে। তাই আমরা দ্বিতীয় টেস্টের জন্যে নমুনা নিচ্ছি না। নির্দেশনানুযায়ী উপসর্গ না থাকায় ইতিমধ্যে ৩০ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)