মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » চেঙ্গী নদীতে তলিয়ে যাওয়া এক জনের লাশ মহালছড়িতে উদ্ধার
চেঙ্গী নদীতে তলিয়ে যাওয়া এক জনের লাশ মহালছড়িতে উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে চেঙ্গী নদীতে তলিয়ে যাওয়া কৃষ্ণ প্রসাদ চাকমার লাশ মহালছড়িতে উদ্ধার হয়েছে।
জানা যায়, গত ১২ জুলাই পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের উগলছড়ি গ্রামের কৃষ্ণ প্রসাদ চাকমা, পিতা মৃত প্রফুল্ল চাকমা সাতার কেটে নদী পার হয়ে কুড়াদিয়া ছড়া বাজারে আসার সময় খরস্রোতা চেঙ্গী নদীর পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজা খুঁজি করেও কোন হদিস না মেলায় নিরাশ হয়ে বাড়ি ফিরে স্বজনরা।
আজ মঙ্গলবার ১৪ জুলাই মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পঁচাই কারবারি পাড়া নামক এলাকায় স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে। পরে, খবর পেয়ে পানছড়ি থেকে ঘটনাস্থলে পৌছে লাশটি শনাক্ত করে স্বজনরা। নিহতের স্ত্রী রত্না চাকমা জানায়, কৃষ্ণ প্রসাদের ৫ মেয়ে ও ৪ ছেলে রয়েছে।
স্থানীয়রা জানায়, খরস্রোতা চেঙ্গী নদীতে সাতার কেটে উঠতে না পারায় তার মৃত্যু হয়েছে। পানছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১