মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » হত্যা মামলায় ২ সহোদর গোয়াইনঘাট থেকে গ্রেফতার
হত্যা মামলায় ২ সহোদর গোয়াইনঘাট থেকে গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভূক্ত দুই পলাতক আসামিকে গোয়াইনঘাট থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা সম্পর্কে দুই ভাই।
আজ মঙ্গলবার ১৪ জুলাই ভোর রাতে সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাটের শালুটিকর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দু’জন হলেন- বিশ্বনাথ উপজেলার মনোকুপা গ্রামের আয়ুব আলীর ছেলে ইমরান মিয়া (২৩) ও আজাদ মিয়া (২৫)।
র্যাব-৯ মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান- আসামিদ্বয় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিল। মামলাটি বিশ্বনাথ থানার তদন্তাধীন হওয়ায় আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত (২৩ জুন) বিকেলে উপজেলার মনোকুপা গ্রামের সমছু মিয়া ও নুরুল ইসলামের লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এতে দুই বৃদ্ধ নিহত ও অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে নিহতরা হলেন- সমছু মিয়ার পক্ষের মনোকুপা গ্রামের জামে মসজিদের মোতাওয়াল্লী মখলিছ আলী (৬৫) ও নুরুল ইসলামের পক্ষের ওয়ারিছ আলী (৬০)।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু