শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » পপির প্রতি প্রেমের পরীক্ষা
প্রথম পাতা » চট্টগ্রাম » পপির প্রতি প্রেমের পরীক্ষা
সোমবার ● ২০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পপির প্রতি প্রেমের পরীক্ষা

---ফজলুর রহমান :: তখন ‘পপি’ এক হট নাম। এক ‘পপি’র প্রেমে মাতোয়ারা অনেকে। কৈশোর পেরুনে বয়সে মাতাল করেছিল পপি।

পড়ার টেবিলে পপি। পরীক্ষার ফাঁকে পপি। মনে পপি। মগজে পপি। গোপনে পপি। স্বপনে পপি। শয়নে পপি।

সে সময়ে উঠতে বসতে পপি। পপি ছাড়া যেন চলেই না। এই ‘পপি গাইড’ ভাইরাস হানা দেয় ঘরে ঘরে। সাদরেও নেয় অনেকে।

লাইব্রেরিওয়ালার দোকান ভরা পপি নিমিষেই শেষ হচ্ছিল। এক পপি বেঁচেই ফুলে উঠে ব্যবসা। চড়া দামে কিনে সহজ তরিকায় পাস দিতে ব্যাকুলতায় ভরা চারপাশ।

পপি’র সাইজও ছিল ‘জটিল’। না মোটা না চিকন। না লম্বা না বেঁটে। অনেকটা ‘চটি বই’ সাইজ। নকল করার জন্য যথাযথ। কাঁচি দিয়ে কেটে ফাইল বানাতেই সহজ করে তৈরি যেন!

এই পপি হাতে নিয়ে আগের বছরে আসা প্রশ্ন বাদ দেয়া যাক। এরপর কমন প্রশ্নগুলো দেখতে হবে। তারপর কেটে কেটে ফাইল করে অর্ধেক সেবন করতে পারলেই পরীক্ষা নামের রোগমুক্তি! পাস নম্বর নিশ্চিত।

এতো গেল ৫০ নম্বরের কাহিনী। পূর্ণমান তো ১০০! তাই পূর্ণ দৈর্ঘ্য কাহিনী দেখতে হলে
সাথে রাখতে হবে ৫০০ নাম্বারের প্রশ্ন ব্যাংক। যেখান থেকে ৫০টি প্রশ্ন করা হবে। মানে ৫০০-৪৫০=৫০। সতর্ক থাকলে এখানে ৫০ এ ৫০।

১০০ নাম্বারের মধ্যে ৩৩ পেলে পাস। সেখানে আবার পপি’সাথে সখ্যতা, প্রশ্নব্যাংকের সাথে ঘনিষ্ঠতা। সব মিলে পাস ও পছন্দের ডিভিশন লাভের সুবর্ণ সুযোগ।

সব সরকারের মন্ত্রী হিসেবে পরিচিত এক নেতা তখন মন্তব্য করে বসেছিলেন,’এই পদ্ধতিতে পরীক্ষা দিলে একজন রিকশাওয়ালাও এসএসসি পাস করবে।’

সেই পপি মারফত পরীক্ষা দিয়ে বের হওয়া মাত্রই এক বন্ধুর মুখভরা হাসি। থার্টি টু অলআউট করে আমাকে শুনিয়ে বলে, ‘সব কমন পড়েছে। একেবারে হুবহু বসায় দিছি। দাড়ি-কমাও ভুল নেই। কোন নাম্বার কাটতে পারবে না।’

তখন এসএসসি পরীক্ষা শুরু হতো বৃহস্পতিবার। রেজাল্ট হতো শুক্রবার। ফলাফলে পপির প্রতি অতি প্রেম তেমন সফল হলো না।

আমার সেই বন্ধু আপাতত পার পায়। তবে পরে লেখাপড়ার দৌড়ে টিকতে পারেনি। তখন বুঝতে পারি পপিতে নয়, সহিতেই সফলতা। ভিতরে থাকতে হবে কিছু। যে যন্ত্রের জ্বালানি বেশি, সে যন্ত্রই লম্বা দৌড়ে সক্ষম।

এসব সেই ১৯৯৫ সালের কথা। তবে এখনো সেই পপিময় দিনের কথা মনে পড়ে। মনে পড়ে, ভাইয়ের সাইকেলের পেছনের ‘ক্যারিয়ার’-এ বসে দূরের স্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়া। স্মৃতিতে আছে, পরীক্ষার দিন সকালে ডিম, দুধ, কলা না খাওয়ার অলিখিত নিয়মটিও!

ভালো থাকুক পরীক্ষা শেষে ডাব হাতে দাঁড়িয়ে থাকা ভাই। ভালো থাকুক যতনে শাসনে মানুষ করতে চাওয়া মা-বাবা। ভালো থাকুক রঙিন শৈশবের সব সতীর্থ। ভালো থাকুন পরীক্ষা পর্যন্ত প্রোডাক্ট পৌঁছানো সব কারিগর।

লেখক : ফজলুর রহমান, সহকারী রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)